মহালয়ার পরেই রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পুজো উদ্বোধন নিয়ে জল্পনা তুঙ্গে
হালয়ার পরেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বঙ্গে আসায় পুজো উদ্বোধন নিয়ে জল্পনা শুরু হয়েছে।
মহালয়ার পরেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বঙ্গে আসায় পুজো উদ্বোধন নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিজেপি সূত্রে খবর, পুজো উদ্বোধনে রাজ্য নেতৃত্বের আবেদনে সম্মতি দিয়েছেন তিনি। রাজ্যে আসবেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডাও।

রাজ্যে আসছেন অমিত শাহ
রাজ্যে গেরুয়া ভিত আরও শক্ত করতে উদ্যোগী সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্য নেতৃত্বের তরফে পুজো উদ্বোধনে রাজ্যে আসার আবেদনে সাড়া দিয়েছেন তিনি। তাঁর আগে রাজ্যে আসার কথা রয়েছে কার্যকরী সভাপতি জেপি নাড্ডার।

নয়াদিল্লিতে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক
বুধবার দিল্লিতে অমিত শাহ বৈঠকে বসেছিলেন রাজ্য নেতৃত্বকে নিয়ে। বৈঠকে দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, সুব্রত চট্টোপাধ্যায় ছাড়াও হাজির ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশ। সূত্রের খবর অনুযায়ী বাংলার সংগঠন নিয়ে রিপোর্ট দেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা। বৈঠক চলাকালীনও সেন্ট্রাল এভিনিউতে বিজেপির কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির খবর আসে। জানা গিয়েছে বুধবার কলকাতা পুলিশের আচরণে ক্ষুব্ধ অমিত শাহ।

রাজ্যের কাছে ২৯৪ আসনের রিপোর্ট তলব
সূত্রের খবর অনুযায়ী, অমিত শাহ রাজ্য নেতৃত্বের কাছে ২৯৪ টি আসনের রিপোর্ট তলব করেছেন। দুর্গাপুজোর পর থেকে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।












Click it and Unblock the Notifications