দিলীপের খড়গপুরে হিরণের সমর্থনে বিশাল রোড শো-এ আসল পরিবর্তন চাইলেন অমিত

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আসনে এবার বিজেপির প্রার্থী হয়েছেন অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায়। তাঁর সমর্থনেই বিজেপির প্রাক্তন সভাপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রবিবার রোড শো করলেন।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আসনে এবার বিজেপির প্রার্থী হয়েছেন অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায়। তাঁর সমর্থনেই বিজেপির প্রাক্তন সভাপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রবিবার রোড শো করলেন। আর এই বিশাল রোড শো থেকে তিনি আসল পরিবর্তনের ডাক দিলেন। দাবি করলেন ২০০ আসন জিতে বাংলায় পরিবর্তন আনার।

হিরণের সমর্থনে বিশাল রোড শো-এ আসল পরিবর্তন চাইলেন অমিত

রবিবার বিজেপির রোড শো-এ কর্মী সমর্থক পরিবেষ্টিত হয়ে অমিত শাহ দাবি করেন, রাজ্যে পরিবর্তন স্রেফ সময়ের অপেক্ষা। মানুষ মনস্থ করে নিয়েছেন। এই ভিড় তার প্রমাণ। নন্দীগ্রাম দিবসে যখন রাজনৈতিক মহলের চোখ ছিল নন্দীগ্রামে, থখন কলাইকুন্ডায় নেমে সড়কপথে খড়গপুর আসেন অমিত শাহ।

এরপর অমিত শাহ খড়গপুরে হিরণের সমর্থনে এক কিলোমিটার রোড শো করেন। অমিত পাশে হিরণ ছাড়াও ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ছিলেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়ও। এই রোজ শো থেকে হিরণকে জয়যুক্ত করার পাশাপাশি তৃণমূলকে উৎখাতের ডাক দেন অমিত শাহ।

বাংলাকে পাখির চোখ করে এবার মোদী-শাহ একপ্রকার পাড়ি জমিয়েছেন বাংলায়। মোদীর বাংলা সফরের আগেই উপস্থিত হয়েছেন অমিত শাহ। তিনি বাংলায় প্রকৃত পরিবর্তনের ডাক দিয়েছেন। সোমবারও তাঁর কর্মসূচি রয়েছে। এরপর মোদী ২০ মার্চ খড়গপুরে এবং ২৪ মার্চ কাঁথিতে সভা করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+