দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ গুরুত্ব কালীঘাটে! দিলীপ, কৈলাসকে সঙ্গে নিয়ে গর্ভগৃহে অমিত শাহ

দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ গুরুত্ব কালীঘাটে! দিলীপ, কৈলাসকে সঙ্গে নিয়ে গর্ভগৃহে অমিত শাহ

কলকাতায় শহিদ মিনারে দলের সভায় হাজির হওয়া নয়, কলকাতায় আসার পর থেকে সারাদিন নানা কর্মসূচিতে ব্যস্ত অমিত শাহ। এদিন কলকাতায় নামার পরেই তিনি প্রথমে এনএসজি ভবনের উদ্বোধন করেন, তারপর ধর্মতলায় সিএএ নিয়ে সংবর্ধনা সভা। তারপর সেখান থেকে সোজা কালীঘাটের মন্দিরে চলে যান অমিত শাহ।

শহিদ মিনারের সভা সেরেই কালীঘাটে আমিত শাহ

শহিদ মিনারের সভা সেরেই কালীঘাটে আমিত শাহ

এদিন শহিদ মিনারের সভার সেরেই অমিত শাহ চলে যান কালীঘাটে। অন্যদিম দুপুর ২ থেকে ৪ টে পর্যন্ত মন্দির বন্ধ থাকলেও রবিবার স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দুপুরে খোলা রাখা হয়েছিল মন্দির। মিনিট দশের তিনি মন্দিরে ছিলেন।

কৈলাস, দিলীপকে নিয়ে গর্ভগৃহে

কৈলাস, দিলীপকে নিয়ে গর্ভগৃহে

এদিন অমিত শাহের সঙ্গে কালীঘাট মন্দিরে গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তাঁদের দুজনকে নিয়েই গর্ভগৃহে পুজো দেন অমিত শাহ। মন্দির সূত্রে জানা গিয়েছে নিজের নামের পাশাপাশি দেশের নামেও পুজো দিয়েছেন অমিত শাহ। পুজোর সময় তিনজন পুরোহিত ছিলেন বলে জানা গিয়েছে।

কড়া নিরাপত্তা কালীঘাট মন্দির চত্বরে

কড়া নিরাপত্তা কালীঘাট মন্দির চত্বরে

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কালীঘাটে যাওয়া উপলক্ষে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল মন্দির চত্বর। এলাকার সমস্ত দোকান আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল।

পুজো দেওয়ার পরেই দলীয় কর্মসূচিতে

পুজো দেওয়ার পরেই দলীয় কর্মসূচিতে

সূত্রের খবর অনুযায়ী, পুজো দেওয়ার পরেই অমিত শাহ যান রাজারহাটে দলীয় কর্মসূচিতে যোগ দিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+