Amit Shah: অমিত শাহ পেট্রাপোল ও কলকাতায় জোড়া কর্মসূচিতে, আরজি করের নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা হবে?

Amit Shah: ফের রাজ্যে অমিত শাহ। কাল জোড়া কর্মসূচি রয়েছে তাঁর। আজ রাতে তিনি কলকাতায় পৌঁছন। বিমানবন্দর থেকে বেরনোর সময় শাহের গাড়িতে দেখা যায় রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

কাল দুটি কর্মসূচিতেই শাহের সঙ্গে থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আরজি কর কাণ্ডের পর এই প্রথম অমিত শাহের বাংলা সফর রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ।

Amit Shah

অমিত শাহের কাল দুপুরে আরামবাগে একটি সমবায়ের অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু দানা-র জেরে বৃষ্টিপাতে সভাস্থলের ক্ষতি হয়েছে। সে কারণে কাল আরামবাগে যাচ্ছেন না কেন্দ্রীয় সমবায়মন্ত্রী। কাল সকালে তিনি প্রথমে যাবেন পেট্রাপোলে ভারত-বাংলাদেশ সীমান্তে।

সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হাজির হবেন পেট্রাপোলে। সেখানে যাত্রী টার্মিনাল ভবন ও মৈত্রী দ্বার উদ্বোধন করবেন তিনি। এরপর সল্টলেকে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে পশ্চিমবঙ্গের সদস্যতা অভিযানের শুভারম্ভ করবেন অমিত শাহ।

কয়েক মাসের মধ্যেই বাংলায় নতুন রাজ্য সভাপতি চূড়ান্ত করবে বিজেপি। আগামী মাসে রাজ্যে ৬টি উপনির্বাচনও রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে রাজ্যের বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলে দিশা ঠিক করে দিতে পারেন অমিত শাহ, তেমনটাই জল্পনা রয়েছে বিজেপির অন্দরে।

আরজি কর কাণ্ডের নির্যাতিতার বাবা-মা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তাঁদের সঙ্গে অমিত শাহ এবার কলকাতা সফরেই দেখা করবেন কিনা তা স্পষ্ট নয়। যদিও সেই সম্ভাবনা উড়িয়েও দেওয়া হচ্ছে না। বাড়ি না গিয়ে অন্য় কোথাও তাঁর বাবা-মায়ের সঙ্গে শাহের সাক্ষাৎ হতে পারে বলে মনে করা হচ্ছে। আপাতত শাহের দুটি কর্মসূচির কথাই সরকারিভাবে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+