নাড্ডার কনভয়ে হামলা নিয়ে অমিত শাহ এবার ময়দানে! কোমর কষতে শুরু করল 'চাণক্য' সহ গোটা বিজেপি

অমিত শাহ এবার নাড্ডার কনভয়ে হামলা নিয়ে ময়দানে! কোমর কষতে শুরু করল 'চাণক্য' সহ গোটা বিজেপি

'বিজেপি একদিকে থাকবে, আমি আরেকদিকে থাকব, দেখিয়ে দেব কার কত শক্তি। ' মেয়োরোডের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের আগে রাজ্য রাজনীতি কার্যত তোলপাড় হয়েছে ডায়মন্ড হারবার যাওয়ার পথে জেপি নাড্ডার কনভয়ে হামলা নিয়ে। যা নিয়ে রাজ্যপুলিশ জানিয়েছে, সেখানে কিছুই হয়নি। তৃণমূল দাবি করেছে, সম্পূর্ণটাই বিজেপির ষড়যন্ত্র। এমন পরিস্থিতিতে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির 'চাণক্য' অমিত শাহ।

২০ কিলোমিটার আগে থেকে টার্গেট

২০ কিলোমিটার আগে থেকে টার্গেট

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ডহারবারের রেডিও স্টেশন মাঠে জেপি নাড্ডার কর্মিসভা ঘিরে এদিন বাংলার রাজনীতির পারদ তুঙ্গে ওঠে। ঠিক সভার ২০ কিলোমিটার আগে শিয়াকল মোড়ে আটকানো হয় জে পি নাড্ডার কনভয়। গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি হতে থাকে। তৃণমূলের অবরোধ কর্মসূচি ঘিরে মুহূর্তে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়।

 ময়দানে অমিত শাহ

ময়দানে অমিত শাহ

সাফ বার্তায় অমিত শাহ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার গোটা ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে। তিনি এদিন একটি টুইট করে লেখেন, বাংলায় বিজেপির সর্বভারতীয় সভাপতির ওপর হামলা নিন্দনীয়। এর যতটা নিন্দা করা যায়, ততটাই কম। কেন্দ্র সরকার বিষয়টিকে গম্ভীরভাবে নিচ্ছে। বাংলার শান্তিপ্রিয় জনতা এর জবাব দেবে। তাঁর দাবি এটি 'স্পসর্ড ভায়োলেন্স', সম্পূর্ণ পরিকল্পনা করে এটি করা হয়েছে। ফলে বাংলার মানুষের সামনে এর জবাব দিতে হবে শাসকদল তৃণমূলকে।

তৃণমূল রাজ ও বাংলা নিয়ে সরব অমিত

তৃণমূল রাজ ও বাংলা নিয়ে সরব অমিত

তিনি বলেন বাংলায় , তৃণমূলের রাজে অন্যায়, অত্যাচার অন্ধকার যুগদের দিকে নিয়ে যাচ্ছে। বাংলায় রাজনৈতিক হিংসা চরম জায়গায় পৌঁছেছে বলেও দাবি করেন তিনি। যাঁরা শান্তিতে আস্থা রাখেন, তাঁদের কাছে এটি উদ্বেগজনক। অমিত শাহের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর রয়েছে। সোজা রাজ্যপালের কাছে চাওয়া রয়েছে রিপোর্ট।

 মুকুল রায়ের বার্তা

মুকুল রায়ের বার্তা

এদিন জে পি নাড্ডার কনভয়ে হামলা নিয়ে মুকুল রায় বলেন, যা হয়েছে তারপর পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জরুরি। তিনি এর আগেও বলেছেন,রাষ্ট্রপতি শাসন জারি না কের রাজ্যে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়।

মমতাকে টার্গেট মারাঠাভূমের ফড়নবীশের

মমতাকে টার্গেট মারাঠাভূমের ফড়নবীশের

এদিকে, মারাঠভূমের নেতা ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেন, তৃণমূলের গুন্ডাদর দ্বারা যেভাবে মাননীয় সর্বভারতীয় সভাপতি (বিজেপি)র কনভেয় আক্রমণ হয়েছে তা লজ্জাজনক। তিনি সরাসরি টুইটে মমতাকে প্রশ্ন করেন যে, বাংলায় কোথায় গণতন্ত্র রয়েছে?

বৃহস্পতিবার রাজ্যে বিক্ষোভ কর্মসূচি

বৃহস্পতিবার রাজ্যে বিক্ষোভ কর্মসূচি

এদিকে জানা গিয়েছেবৃহস্পতিবার বাংলা জুড়ে বিজেপি এই ঘটনার প্রতিবাদে নামবে। তারাবৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে খবর। আগামীকাল বিকেল ৪ টে থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্তএই বিক্ষোভ হবে বলে সূত্রের দাবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+