Amit Shah Rally: সংসদের পবিত্রতা ক্ষুণ্ণ হয়েছে, নাম না করে মহুয়া মৈত্রকে তোপ অমিত শাহের
কলকাতায় সভা মঞ্চ থেকে নাম না করে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে নিশানা করলেন অমিত শাহ। তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে প্রকাশ্যে সংসদের পবিত্রতা ক্ষুন্ন করার অভিযোগ করেছেন তিনি। রীতিমতো গুরুতর অভিযোগ। যাকে দেশদ্রোহিতায় রূপান্তরিত হতে বিন্দু মাত্র সময় লাগবে না।
যদিও এর আগেই টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার ঘটনা যে দেশদ্রোহিতার সামিল তার ইঙ্গিত দিয়ে রেখেছেন বিজেপি নেতারা। ইতিমধ্যেই পার্লামেন্টের এথিক্স কমিটি ইতিমধ্যেই মহুয়া মৈত্রকে সাসপেন্ড করার প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাবে সিলমোহরক পড়বে কিনা তার জন্য শীতকালীন অধিবেশন অপেক্ষা করছে।

প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেেছ। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে। তারপরেই এথিক্স কমিটি তদন্ত শুরু করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দুবাইয়ের ব্যবসায়ী হিরান্দানির কাছ থেকে টাকা নিয়ে তিনি প্রশ্ন করেছিলেন সংসদে।
আদানিদের নিয়ে সংসদে প্রশ্ন করা হয়। এমনকী হিরান্দানিকে তিনি সংসদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডও নাকি হিরান্দানিকে দিয়ে দিয়েছিলেন। মহুয়া মৈত্র যখন বেঙ্গালুরু এবং দিল্লিতে ছিলেন তখন নাকি তাঁর সংসদের অ্যাকাউন্ট খোলা হয়েছিল নিউ জার্সি এবং দুবাই থেকে। এরকম নাকি একাধিক প্রমাণ সাংসদের বিরুদ্ধে পাওয়া গিয়েছে।
তারপরেই সাংসদের বিরুদ্ধে বরখাস্ত করার প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাব ভোটাভুটিতে পাস ও হয়ে গিয়েছে। কিন্তু লোকসভার স্পিকারও এখনও এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। তবে মনে করা হচ্ছে শীতকালীন অধিবেশনে এই নিয়ে সিদ্ধান্ত করা হবে। ধর্মতলার সভা থেকে তার ইঙ্গিত দিয়ে গেলেন অমিত শাহ।












Click it and Unblock the Notifications