করোনা আক্রান্ত হলে ফোন করেছিলেন! অমিত শাহের সঙ্গে যোগাযোগ কবে থেকে, জানালেন শুভেন্দু
পুরনো দলে তাঁকে পদে পদে অবজ্ঞা করা হয়েছে। এদিন মেদিনীপুরের সভায় শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) বক্তব্যে এমনটাই উঠে এসেছে। সেখানে তিনি অমিত শাহকে (amit shah) বড় দাদা বলে সম্বোধন করেছেন। বলেছেন, করোনা আক্রান
পুরনো দলে তাঁকে পদে পদে অবজ্ঞা করা হয়েছে। এদিন মেদিনীপুরের সভায় শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) বক্তব্যে এমনটাই উঠে এসেছে। সেখানে তিনি অমিত শাহকে (amit shah) বড় দাদা বলে সম্বোধন করেছেন। বলেছেন, করোনা আক্রান্ত হলে খোঁজ নিয়েছিলেন তিনি।

অমিত শাহ দেশের আন বান শান
এদিন মঞ্চে উঠেই অমিত শাহকে প্রণাম করেন শুভেন্দু অধিকারী। তিনি অমিত শাহকে বড় দাদা বলে সম্বোধন করেন। পাশাপাশি তিনি বলেন অমিত শাহ দেশের আন বান শান। পৃথিবীর সব থেকে বড় দলের হয়ে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য অমিত শাহকে ধন্যবাদও জানান শুভেন্দু অধিকারী।

করোনা হলে খোঁজ নিয়েছিলেন অমিত শাহ
করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল, যাঁরা দলে শীর্ষে রয়েছেন, করোনা আক্রান্ত হলে তাঁরা খোঁজ নেননি। অনেকেই বলেন, করোনা আক্রান্ত হলে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কোনও খোঁজ নেননি। এদিন শুভেন্দু অধিকারী বলেন, তিনি করোনায় আক্রান্ত হলে খোঁজ নিয়েছিলেন অমিত শাহ। ২১ বছরের পুরনো দল, যাঁদের জন্য এত করেছেন, বিয়ে পর্যন্ত করেননি, তাঁরা তাঁর খোঁজ নেননি বলে জানিয়েছেন তিনি।

২০১৪ সাল থেকে অমিত শাহের সঙ্গে পরিচয়
এদিন শুভেন্দু অধিকারী বলেন ২০১৪ সাল থেকে অমিত শাহের সঙ্গে পরিচয়। যেসময় বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা ছিলেন সিদ্ধার্থনাথ সিং। তাঁরই দৌলতে অমিত শাহের সঙ্গে সাক্ষাত হয়েছিল তাঁর। তবে সেই সময় সিদ্ধার্থনাথ সিং, তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য কোনও চাপ দেননি বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত ২০১৪ তে দিল্লিতে সরকার গঠন করেছিল এনডিএ। তারপর ২০১৬ সালে বিজেপি উৎসাহিত হয়ে বাংলায় প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কিন্তু তাঁরা পর্যুদস্ত হয়েছিল। ভোটের আগে বিজেপির দফতর থেকে নারদার স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ করা হয়েছিল। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি।

মুকুল রায়ের সঙ্গে নিয়মিত কথা
তাঁর সঙ্গে মুকুল রায়ের নিয়মিত কথা হত বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, উনি (মুকুল) বারবার বলেছেন, মাথা নিচু করে অপমান সহ্য করে থাকিস না। তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য বলেছিলেন মুকুল রায়। তাঁকে যে সম্মান দিয়েই নেওয়া হবে, তাও আগেই জানিয়েছিলেন মুকুল রায়।

পুরনো দলকে নিয়ে নানা কথা
এদিন পুরনো দলকে নিয়ে নানা কথা বলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ১০ বছরে কোনও পরিবর্তন হয়নি। নিচুতলার কর্মীরা একটু একটু করে দল তৈরি করেছেন বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু যাঁরা দল তৈরি করেছেন, তাঁরা দলে গুরুত্ব পাননি বলেও দাবি শুভেন্দুর। একদিকে যেমন মঞ্চ থেকে তিনি তোলাবাজ ভাইপো হটাও-এর ডাক দিয়েছেন অন্যদিকে, তাঁর জন্মদাত্রী মা গায়েত্রী অধিকারী, অন্য কেউ নন।












Click it and Unblock the Notifications