মমতা মানেন না তো কী! আগামী ৫ বছর ফের মোদীই প্রধানমন্ত্রী, শাহ হানলেন বাণ

মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, তিনি মোদীজিকে প্রধানমন্ত্রী মানেন না। তাঁর কাছে মোদী হলেন এক্সপায়েরি প্রাইম মিনিস্টার।

মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, তিনি মোদীজিকে প্রধানমন্ত্রী মানেন না। তাঁর কাছে মোদী হলেন এক্সপায়েরি প্রাইম মিনিস্টার। বাংলার মুখ্যমন্ত্রীর সেই কথা তুলে ধরেই বাংলায় এসে তাঁকে নিশানা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তাঁর সাফ কথা, আপনি না মানলেও কিছু করতে পারবেন না, মোদিজি আর একবার প্রধানমন্ত্রী হবেন।

মমতা মানেন না তো কী! আগামী ৫ বছর ফের মোদীই প্রধানমন্ত্রী, শাহ হানলেন বাণ

অমিত শাহ এদিন একইসঙ্গে প্রশ্ন তোলেন, মমতাদিদি আপনি না হয় মোদীজিকে প্রধানমন্ত্রী মানেন না, আপনি কি দেশের সংবিধান মানেন? সংবিধান মানলে আপনি আগামী পাঁচ বছরের জন্য তৈরি হন। ভেবে নিন, আপনি কী করবেন? কারণ আগামী পাঁচ বছর মোদীজিই প্রধানমন্ত্রী থাকছেন।

মঙ্গলবার ঘাটালের জনসভা থেকে অমিত শাহ বলেন, আমি চ্যালেঞ্জ দিলাম, গোটা বাংলাই এবার রাম নাম বলবে, আপনার ক্ষমতা থাকলে আটকান। আর বিজেপিই এবার ক্ষমতায় আসবে। ক্ষমতায় এলেই অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে। অমিত শাহ বলেন, ভারতে জয় শ্রীরাম ধ্বনি হবে না কি পাকিস্তানে হবে। ঘাটালবাসীকে অমিত শাহের আবেদন, আপনারা সবাই জয় শ্রীরাম বলুন। জয় শ্রীরামের নাম থেকে কেউ কেউ আটকাতে পারবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+