পরিবর্তন রুখতে পারবেন না! মমতার ইচ্ছা বাংলার মানুষই পূরণ করবেন, বললেন অমিত শাহ
পরিবর্তন রুখতে পারবেন না! মমতার ইচ্ছা বাংলার মানুষই পূরণ করবেন, বললেন অমিত শাহ
মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা বাংলার মানুষই পূরণ করবেন। এদিন ভার্চুয়াল সভায় এমনটাই মন্তব্য করেছেন অমিত শাহ। প্রসঙ্গত অমিত শাহের সঙ্গে কথা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পশ্চিমবঙ্গের সরকারটা আপনারাই চালান। এদিন সেই কথাই উল্লেখ করেন অমিত শাহ। তিনি বলেন, বাংলার পরিবর্তনকে রুখতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলায় রাজনৈতিক শরণার্থী হবে তৃণমূল
দীর্ঘদিন পরে অমিত শাহের মুখে সেই সিএএ। এদিন তিনি ভার্চুয়াল সভায় বলেন সিএএ-র বিরোধিতা করে ভুল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তোষণের জন্যই সিএএ-র বিরোধিতা বলে উল্লেখ করেন তিনি। কেন সিএএ-র বিরোধিতা তা মানুষকে বলুন, বলেন অমিত শাহ। তিনি বলেন, শরণার্থীদের নাগরিকত্ব দিয়েছে সরকার। ভোটবাক্স খুললেই দেখতে পাবেন ভোটাররা আপনাকে বাংলায় রাজনৈতিক শরণার্থী করে দিয়েছে।

পরিযায়ীদের পৌঁছেছে কেন্দ্র
অমিত শাহ বলেন, পরিযায়ীদের রাজ্যে রাজ্যে পৌঁছে দিয়েছে কেন্দ্র। কিন্তু এইসব পরিযায়ীদের ফেরাতে ইচ্ছুক ছিল না বাংলার সরকার।

করোনা স্পেশালেই রাজ্য ছাড়া হবে তৃণমূল
পরিযায়ীদের জন্য কেন্দ্রের তরফে দেশ জুড়ে শ্রমিক এক্সপ্রেস চালানো হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ট্রেনকে করোনা এক্সপ্রেস বলেছেন। এব্যাপারে অমিত শাহ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে অপমান করেছেন। করোনা স্পেশালেই রাজ্য ছাড়া হবে তৃণমূল। মন্তব্য করেছেন অমিত শাহ।

পরিস্থিতি বদলের ডাক
অমিত শাহ সাম্প্রতিক সময়ে মালদহ ও তেলেনিপাড়ার ঘটনার উল্লেখ করে পরিস্থিতি বদলের ডাক দেন। তিনি বলেন বাংলার পরিবর্তনকে মমতা বন্দ্যোপাধ্যায় রুখতে পারবেন না।












Click it and Unblock the Notifications