Amit Shah Rally: দিলীপ-সুকান্ত নন মমতার প্রতিপক্ষ শুভেন্দুই, ২৪-র লোকসভা ভোটের টার্গেট বেঁধে দিলেন শাহ

ধর্মতলার সভা থেকে লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন অমিত শাহ। এবং লোকসভা ভোটে যে শুভেন্দুই বঙ্গ বিজেপির মুখ সেটাও স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন তিনি। অমিত শাহ এদিন বলেছেন, নন্দীগ্রামে মমতাকে হারিয়েছিলেন শুভেন্দু, আবার ২৪ এবং ২৬ এ শুভেন্দুই পারবেন তৃণমূলকে হারাতে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় একুশের বিধানসভা ভোটের প্রচারে এসে দিলীপ ঘোষের প্রকাশ্যে প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-শাহ। সেই দিলীপ ঘোষকে আজ অমিত শাহের সভায় দেখা যায়ি। উল্টে বা়ড়তি গুরুত্ব িনয়ে মঞ্চের সিংহভাগ নিয়ে হাজির ছিলেন শুভেন্দু অধিকারী।

Amit Shah Rally

অর্থাৎ শুভেন্দু অধিকারীই যে আগামী ২ নির্বাচনে বঙ্গ বিজেপির মুখ সেটা আজকের সভায় স্পষ্ট করে দিয়েছেন অমিত শাহ। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকমাস আগে বঙ্গ বিজেপির সদর দফতরে সুকান্ত, দিলীপ বিরোধী মিছিল করেছিলেম বিজেপি কর্মী সমর্থকরাই।

এদি অমিত শাহের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তেমন শোনা যায়নি। আগামী ২ নির্বাচনে যে মমতাই টার্গেট সেটা বারবার তিনি বুঝিয়ে দিয়েছেন । সেকরণে বারবার অমিত শাহের মুখে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। ২০২৬-র বিধাসভা নির্বাচনে মমতা সরকারকে উপড়ে ফেলতে হবে বলে বার্তা দিয়েছেন তিনি। সেই সঙ্গে শাহ দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কারণে বাংলা উন্নয়ন করতে পারছেন না প্রধানমন্ত্রী মোদী।

অমিত শাহ এদিন নতুন করে অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছেন। তিনি বলেছেন যে রাজ্যে অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড দেওয়া হয় সেরাজ্যে উন্নয়ন হতে পারে না। এবং রাজ্যে নাগরিকত্ব আইন লাগু হবেই বলে বার্তা দিয়েছেন তিনি। কাজেই ফের একবার রাজ্যে সিএএ নিয়ে সরব হয়েছেন অমিত শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+