বারুইপুরে অমিত শাহের সভার 'অনুমতি' না পাওয়ার নেপথ্যে কোন ঘটনা!
এদিন রাজ্যে একের পর এক রাজনৈতিক সভায় অংশ নিতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
এদিন রাজ্যে একের পর এক রাজনৈতিক সভায় অংশ নিতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর তার ঠিক কয়েক ঘণ্টা আগে বিজেপি সূত্রে জানা যায়, বারুইপুরে অমিত শাহের সভার অনুমতি মেলেনি । তবে রাতারাতি কেন এমনটা হল, তা ঘিরে উঠে আসছে বেশ কিছু তথ্য়।

জমি-জট
জমি-জটের জন্য়ই মূলত অমিত শাহের বারুইপুরের সভা ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জানা গিয়েছে যাদবপুরের বিজেপি প্রার্থীর সমর্থনে বারুইপুর এলাকায় যে জমিতে সভা করার কথা ছিল, তার মালিক শেষ মুহূর্তে জানিয়ে দিয়েছেন, সেই জমিপ অনুমতি তিনি দিচ্ছেন না।

কেন অনুমতি মিললনা?
জানা গিয়েছে, বারুইপুরে যে জমিতে অমিত শাহের সভা করার কথা ছিল সেই জমি অন্য কাউকে ১৩ মে ব্যবহারের জন্য দিয়েছিলেন জমির মালিক। তা তিনি 'ভুলে' গিয়ে , পরে বিজেপিকে সভা করার অনুমতি দিয়ে দেন। পরে ভুলের কথা মনে পড়ে যাওয়ায় তিনি স্থানীয় থআনার গোটা বিষয়টি জানান।

থানা সূত্রে কী বলা হয়েছে?
এলাকার স্থানীয় থানা সূত্রে জানানো হয়েছে, যে ওই মাঠে সভা করার অনুমতি যেহেতু জমির মালিক দিচ্ছেন না। সেহেতু প্রশাসনের তরফেও এই সভার অনুমতি দেওয়া হচ্ছে না। এমনই দাবি সূত্রের।

বিজেপির অবস্থান
গোটা বিষয়টি নিয়ে সকালেই বৈঠকে বসে যায় বিজেপি নেতৃত্ব। মনে করা হচ্ছে ,দলীয় সভা করতে না পারলেও , অমিত শাহ সম্ভবত পদযাত্রায় বের হতে পারেন বারুইপুরে। তবে বাকি সভাগুলি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই হবে, বলে খবর।












Click it and Unblock the Notifications