দুদিনের বাংলা সফরে অমিত শাহ! একনজরে তাঁর কর্মসূচি

নভেম্বরের প্রথম সপ্তাহের পরে ফের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বঙ্গ সফরে অমিত শাহ (amit shah) । শুক্রবার গভীর রাতে তিনি কলকাতায় আসেন। রাত সাড়ে এগারোটা নাগাদ নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর কথা থাকলে

নভেম্বরের প্রথম সপ্তাহের পরে ফের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বঙ্গ সফরে অমিত শাহ (amit shah) । শুক্রবার গভীর রাতে তিনি কলকাতায় আসেন। রাত সাড়ে এগারোটা নাগাদ নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর কথা থাকলেও, বিমান বিভ্রাটের ফলে ঘন্টা দুয়েক দেরি হয় কলকাতা পৌঁছতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দুদিনের কর্মসূচি স্বাভাবিকভাবেই ঠাসা।

কলকাতায় পৌঁছেই মহামানবদের শ্রদ্ধা

কলকাতায় পৌঁছেই মহামানবদের শ্রদ্ধা

কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়, লকেট চট্টোপাধ্যায়রা। কলকাতায় আসার আগে তিনি যেমন টুইট করেছিল, কলকাতা পৌঁছেও তিনি বাংলায় টুইট করেন। সেখানে লেখেন, কলকাতায় পৌঁছালাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মত মহামানবের এই পুণ্য ভূমিকে আমি শতকোটি প্রণাম জানাই।

সকালে স্বামী বিবেকানন্দের জন্মভিটে পরিদর্শন

সকালে স্বামী বিবেকানন্দের জন্মভিটে পরিদর্শন

এদিন সকালে কর্মসূচি শুরু করবেন স্বামী বিবেকানন্দের জন্মভিটে পরিদর্শন দিয়ে। এদিন সকাল ১০.১৫ নাগাদ স্বামী বিবেকানন্দের জন্মভিটেয় যাবেন। সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন।

মেদিনীপুরের উদ্দেশে রওনা

মেদিনীপুরের উদ্দেশে রওনা

স্বামী বিবেকানন্দের জন্মভিটে পরিদর্শনের পরেই অমিত শাহ হেলিকপ্টারে মেদিনীপুরের উদ্দেশে রওনা দেবেন। বেলা বারোটা নাগাদ সেখানকার সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেবেন তিনি। এরপর তিনি যাবেন ক্ষুদিরাম বসুর মাসির বাড়িতে । সেখানে ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর পরিজনদের সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। এরপর অমিত শাহ যাবেন হবিবপুরের সিদ্ধেশ্বরী মন্দিরে। বেলা ১২.৪৫ নাগাদ দেবী মহামায়ার মন্দিরে পুজো দেবেন তিনি।

বেলিজুড়ি গ্রামে মধ্যাহ্ন ভোজন

বেলিজুড়ি গ্রামে মধ্যাহ্ন ভোজন

বেলা ১.১৫ নাগাদ বেলিজুড়ে গ্রামের কৃষক পরিবারের মধ্যাহ্ন ভোজন সারবেন অমিত শাহ। কৃষক সনাতন সিং-এর বাড়িতে ভাত, ডাল, রুটি, পটল, উচ্ছে, ঢেঁড়স, শুক্ত, ফুলকপির তরকারি, দই, মিষ্টি, চাটনি, পাঁপড় খাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের বাড়িতে আসবার খবরে খুবই খুশি সিং পরিবার।

দুপুরে সভা

দুপুরে সভা

দুপুর দুটোয় মেদিনীপুর কলেজ গ্রাউন্ডে সভা অমিত শাহের। সেই সভাতেই শুভেন্দু অধিকারী-সহ অন্তত ১০ জন তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগদান করতে পারেন বলে সূত্রের খবর। সংখ্যাটা বাড়তেও পারে। তালিকায় সিপিএম এবং কংগ্রেসের বিধায়করা থাকবেন বলেই জানা গিয়েছে।

রাতে কলকাতায় বৈঠক

রাতে কলকাতায় বৈঠক

মেদিনীপুরের কর্মসূচি সেরে বিকেলে কলকাতায় ফিরবেন অমিত শাহ। রাতে রাজ্যের বিজেপি নেতাদের নিয়ে বৈঠক করবেন তিনি। রবিবার সকালে যাবেন বোলপুর। সেখানে রয়েছে একাধিক কর্মসূচি। দিন কয়েক আগে বাংলা সফরে আসা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়েছিল। যার জেরে এবার অমিত শাহের সফরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+