শেষ মুহূর্তে বাতিলই হয়ে গেল শাহের বাংলা সফর! ফলাফলই কাঁটা বঙ্গ বিজেপির কাছে?

বাতিল হয়ে গেল অমিত শাহের বাংলা সফর। আগামী ১৬ এপ্রিল বাংলায় আসার কথা ছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত সেই সমস্ত অনুষ্ঠান বাতিল হয়ে গিয়েছে। ফলে এবারও তাঁর আর আসা হচ্ছে না বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যদি

বাতিল হয়ে গেল অমিত শাহের বাংলা সফর। আগামী ১৬ এপ্রিল বাংলায় আসার কথা ছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত সেই সমস্ত অনুষ্ঠান বাতিল হয়ে গিয়েছে। ফলে এবারও তাঁর আর আসা হচ্ছে না বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যদিও শাহের বাংলা সফর বাতিল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

ফলাফলই কাঁটা বঙ্গ বিজেপির কাছে?

তৃণমূলের একাংশের মতে, আগামী ১৬ এপ্রিল রাজ্যের দুই কেন্দ্র অর্থাৎ বালিগঞ্জ এবং আসানসোল লোকসভা উপনির্বাচনে ফলাফল প্রকাশ হবে। যেখানে মুখ থুবড়ে পড়তে পারে বঙ্গ বিজেপি। এমনটাই দাবি তৃণমূলের। আর সেই কারণেই সম্ভবত অস্বস্তি এড়াতেই শাহের বাংলা সফর বাতিল বলে দাবি শাসকদলের। যদিও এহেন জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়েছে বিজেপির তরফে।

বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, এবার বাতিল হলেও খুব শিঘ্রই ফের একবার বাংলায় আসবেন অমিত শাহ। তবে এখনও পরবর্তীসূচি ঠিক হয়নি বলেই দাবি সুকান্ত মজুমদার। তবে জানা যাচ্ছে, মে মাসের প্রথম সপ্তাহেই বাংলায় আসবেন অমিত শাহ। যদিও এই বিষয়ে মন্ত্রকের তরফে কিছু জানানো হয়নি।

কথা ছিল আগামী ১৬ তারিখ বাংলা সফরে করবেন অমিত শাহ। যদিও সেদিন উত্তরবঙ্গে আসার কথা ছিল। একাধিক সরকারি অনুষ্ঠান সহ সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আর এরপর দিন অর্থাৎ ১৭ তারিখ কলকাতায় আসার কথা ছিল তাঁর। কলকাতাতেও একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল শাহের।

কিন্তু শেষ মুহূর্তে সমস্ত অনুষ্ঠান বাতিল হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু ঠিক কারণে বাতিল হল অমিত শাহের বাংলা সফর সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। তবে এক সংবাদমাধ্যমের দাবি, বিজেপির রাজ্য নেতাদেরই একাংশ নাকি চাইছিলেন দুই কেন্দ্রের ভোটের ফলাফল প্রকাশের দিনে শাহ কলকাতায় থাকুন। এতে বর্ষীয়ান বিজেপি নেতার উপর চাপ বাড়তে বলেও আশঙ্কা ছিল। যদিও এহেন অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গ বিজেপির তরফে।

গত বিধানসভা নির্বাচনের আগে রীতিমত বাংলাকে ঘর-বাড়ি বানিয়ে ফেলেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। সপ্তাহে একাধিকবার করে বাংলায় এসেছেন মোদী-শাহ। যদিও এরপরেও বঙ্গ বিজেপি মুখ থুবড়ে পড়ে বাংলায়। এই অবস্থায় যদি আর বাংলা মুখী হননি শাহ বা কোনও কেন্দ্রীয় নেতাই। প্রায় বছর খানেক পর শাহের বাংলায় আসার একটা তোরজোড় শুরু হলেও তা শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহালমহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+