মমতার বাংলায় বিজেপির পিছু ছাড়ছে না সমস্যা, কর্মসূচি বাকি রেখেই ফিরলেন শাহ

রাজ্য গণতন্ত্র বাঁচাও যাত্রার নামে রথযাত্রা কর্মসূচিতে বাধ সেধেছিলি রাজ্য। এবার সেই কর্মসূচিরই অনুসঙ্গ বাংলায় ‘গণতন্ত্র বাঁচাও’-এর ডাকেও একের পর এক বাধা।

রাজ্য গণতন্ত্র বাঁচাও যাত্রার নামে রথযাত্রা কর্মসূচিতে বাধ সেধেছিলি রাজ্য। এবার সেই কর্মসূচিরই অনুসঙ্গ বাংলায় 'গণতন্ত্র বাঁচাও'-এর ডাকেও একের পর এক বাধা। কোনওরকমে এই কর্মসূচির উদ্বোধন হল ঠিকই, কিন্তু কর্মসূচি ফেলে রেখেই অমিত শাহকে ফিরতে হল দিল্লি। সম্প্রতি অসুস্থতা কাটিয়ে উঠেছেন। কিন্তু মালদহে সভার পরই আর অনুমতি মিলল না চিকিৎসকের।

মমতার বাংলায় সমস্যা পিছু ছাড়ছে না বিজেপির, কর্মসূচি বাকি রেখেই ফিরলেন শাহ

বিজেপির তরফে জানানো হয়েছে, চিকিৎসকের আপত্তিতে সর্বভারতীয় বিজেপি সভাপতিকে ফিরতে হচ্ছে দিল্লিতে। পরিবর্তে আগামীকাল ঝাড়খণ্ডের সভায় আসতে পারেন অন্য কোনও কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, রাজনাথ সিং, নীতীন গড়কড়ি বা স্মৃতি ইরানিরা আসতে পারেন।

অমিত শাহ রাজ্য ছাড়ার আগে ঝাড়খণ্ড ও জয়নগরের সভায় পৌরহিত্য করার ভার দিয়ে যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। তেমনই কৃষ্ণনগর বা জয়নগরের সভার দায়িত্ব তিনি দিয়ে যান রাহুল সিনহাকে। অমিত শাহের মোট পাঁচটি সভা করার কথা ছিল, কিন্তু গণতন্ত্র বাঁচাও কর্মসূচির উদ্বোধনী সভা করেই তিনি ফিরে গেলেন দিল্লি।

উল্লেখ্য, অমিত শাহ এদিনই মালদহে গণতন্ত্র বাঁচাও কর্মসূচির প্রথম সভা করেন। এই প্রথম সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। তৃণমূল সরকারের উৎখাতের ডাক দেন। একইসঙ্গে মমতার ডাকে ব্রিগেডের ইউনাইডেট ইন্ডিয়া ফ্রন্টকে নিশানা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এদিনর সভা থেকেই তিনি একপ্রকার ২০১৯ লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন। এবং স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নিশানা করেন মহাজোটকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+