কাল কলকাতায় আসছেন অমিত শাহ, খতিয়ে দেখবেন বিধানসভা নির্বাচনের জন্য দলের প্রস্তুতি

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। শাসক ও বিরোধী দলগুলি ইতিমধ্যেই নির্বাচনী রণকৌশল সাজাতে ব্যস্ত। এই আবহে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জানা গিয়েছে, তিন দিনের সফরে কাল রাজ্যে আসবেন শাহ। সন্ধ্যায় তাঁর কলকাতা বিমানবন্দরে নামার কথা এবং সেখান থেকে তিনি সরাসরি বিজেপির রাজ্য কার্যালয়ে যাবেন। সেখানে তিনি আগামী বছরে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনের জন্য দলের সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখবেন।

৩০ ডিসেম্বর শহরে তাঁর একটি সাংবাদিক সম্মেলন করার সম্ভাবনা রয়েছে। এই সফরকালে শাহ দলীয় কর্মীদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠকে সভাপতিত্ব করতে পারেন, যেখানে তিনি দলের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করবেন।

এ ছাড়াও, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর কর্মকর্তাদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক এবং বিজেপির বিধায়ক, সাংসদ ও কলকাতা পৌরসভার কাউন্সিলরদের সঙ্গে একটি পৃথক বৈঠক করার কথা রয়েছে।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, ৩১ ডিসেম্বর কলকাতা বা এর আশেপাশের এলাকার একজন বাঙালি মণীষীর বাড়িতে শাহ পরিদর্শন করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+