ঢপবাজ, গুলবাজ! অমিত শাহকে আক্রমণ করতে ডেরেক হাতিয়ার করলেন সূর্যকান্তের দাবিকে
প্রথম দফার নির্বাচনে বিজেপি (bjp) ৩০টির মধ্যে ২৬ টি আসন পাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (amit shah) দাবিকে কটাক্ষ করলেন তৃণমূলের (trinamool congress) মুখপাত্র ডেরেক ওব্র্যায়েন (derek obrien)। তিনি অমিত শা
প্রথম দফার নির্বাচনে বিজেপি (bjp) ৩০টির মধ্যে ২৬ টি আসন পাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (amit shah) দাবিকে কটাক্ষ করলেন তৃণমূলের (trinamool congress) মুখপাত্র ডেরেক ওব্র্যায়েন (derek obrien)। তিনি অমিত শাহকে ঢপবাড, গুলবাজ বলেও আক্রমণ করেন।

অমিত শাহের দাবি
এদিন সাংবাদিক সম্মেলন করে অমিত শাহ দাবি করেছেন, প্রথম দফায় হওয়া নির্বাচনে ৩০টির মধ্যে ২৬ টি আসন পাবে বিজেপি। পাশাপাশি তিনি এও দাবি করেছেন, বিজেপি ২০০-র বেশি আসন নিয়ে সরকার গঠন করবে। এদিন তিনি প্রথম দফার নির্বাচনে নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করেছেন। ভোটের প্রচারে গিয়ে সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ তিনি দেখেছেন, তার ওপরে নির্ভর করেই তিনি এই দাবি করছেন বলে জানিয়েছেন অমিত শাহ। তিনি বলেছেন, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। একজনও মারা যায়নি।

অমিত শাহ ঢপবাজ, গুলবাজ
বিষয়টি নিয়ে অমিত শাহকে ঢপবাজ এবং গুলবাজ বলে আক্রমণ করেছেন তৃণমূল মুখপাত্র ডেরেক ওব্র্যায়েন। তিনি বলেছেন, এর আগে ২০১৫ সালে বিহার, ২০১৫ এবং ২০২০ সালে দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের ভোটেও অমিত শাহ এই ধরনের মন্তব্য করেছিলেন। কিন্তু তাঁর এই ধরনের দাবি কোনও ভিত্তি নেই বলেই দাবি করেছেন ডেরেক।

বুথের কর্মীদের মনোবল বাড়াতে
বিজেপির দাবির প্রেক্ষিতেই বুথে এজেন্ট বসানো নিয়ে নিয়মের পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। এই অভিযোগ করে নির্বাচন কমিশনের কাছে পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি করেছে তৃণমূল। পুরনো নিয়মে বুথ এজেন্ট হতে গেলে সেই ব্যক্তি নির্দিষ্ট বুথ কিংবা পাশের বুথের বাসিন্দা হতে হতে হবে। নতুন নিয়মে যে কেন্দ্রে ভোট হচ্ছে, বুথ এজেন্টকে সেই কেন্দ্রের বাসিন্দা হলেই চলবে। এদিন ডেরেক ওব্র্যায়েন বলেছেন, অমিত শাহের ওই দাবি বুথের কর্মীদের মনোবল বাড়ানোর জন্য। এর বাইরে অন্য কিছু নয়।

সূর্যকান্তের দাবিকে হাতিয়ার
ডেরেক ওব্র্যায়েন এব্যাপারে ২০১৬-র নির্বাচনে করা সূর্যকান্ত মিশ্রের মন্তব্যকে হাতিয়ার করেছেন। তাঁর দাবি অনুযায়ী, ২০১৬-তে জঙ্গলমহলে ভোটের পরে সূর্যকান্ত মিশ্র দাবি করেছিলেন, জয় পাবে বাম-কংগ্রেস জোট। কিন্তু ভোটের ফলে দেখা যায়, তা হয়নি। বরং সূর্যকান্ত মিশ্র নিজের কেন্দ্র নারায়ণগত থেকে পরাস্ত হয়েছে। এদিন ডেরেক ওব্র্যায়েন বলেছেন, সেই সময় সূর্যকান্ত মিশ্র হিট উইকেট হয়েছিলেন। এবার অমিত শাহ ক্লিন বোল্ড হয়ে যাবেন। ৩০ মার্চ অমিত শাহের নন্দীগ্রামে যাওয়া প্রসঙ্গে ডেরেক বলেছেন, তিনি কেন ২৮ কিংবা ২৯ মার্চও সেখানে যাচ্ছেন না। তিনি যতবার নন্দীগ্রামে যাবেন, ততবার ভোট ১ শতাংশ করে কমবে বলেও কটাক্ষ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications