মুকুল রায় বিব্রত নারদকাণ্ডে, মমতার বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে ‘স্পিকটি’ নট অমিত শাহ
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নেতাজি ইন্ডোরের মঞ্চে দুর্নীতি নিয়ে একেবারে চুপ। মমতা বন্দ্যোপাধ্যায়ে বিরুদ্ধে দুর্নীতি নিয়ে কোনও মন্তব্য করলেন না।
সম্প্রতি মুকুল রায়ের বিরুদ্ধে ফের সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পুরনো নারদ-কাণ্ডে ফের তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে পড়েছে। এই অবস্থায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নেতাজি ইন্ডোরের মঞ্চে দুর্নীতি নিয়ে একেবারে চুপ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে বিরুদ্ধে দুর্নীতি নিয়ে কোনও মন্তব্য করলেন না।

মুকুল রায় মঞ্চে, তাই?
তবে কি মুকুল রায় মঞ্চে রয়েছেন বলেই অমিত শাহ কৌশলে এড়িয়ে গেলেন মমতা ও তাঁর দলের অন্যান্য নেতা-নেত্রীর বিরুদ্ধে দুর্নীতি প্রসঙ্গ। তিনি শুধু বলেন, দুর্নীতি নিয়ে আর কী বলব। এই বাংলাতেই সারদা, নারদ ও রোজভ্যালির মতো দুর্নীতি হয়েছে। কিন্তু কোনও নেতার নাম তিনি করেননি।

নারদায় যে মুকুল রায়ের নাম
এ প্রসঙ্গে রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে, অমিত শাহ কৌশলেই এড়িয়ে গেলেন দুর্নীতি প্রসঙ্গ। এমনকী তিনি সারদা কেলেঙ্কারিতে রাজীব কুমারের নাম করেও কোনও অভিযোগ আনলেন না। তাহলে নারদায় মুকুল রায়ের নাম এসে পড়বে। তৃণমূল থেকে বিজেপিতে ঠাঁই পাওয়া অনেকের নামই যে উঠে আসত।

নিজের গায়ে কালী লাগতে পারে
আর সেই তালিকায় প্রথমেই রয়েছে মুকুল রায়ের নাম। তারপর শোভন থেকে শুরু করে অনেকেই আছেন। মুকুল রায়ের হাত ধরেই বাংলায় বিজেপির বাড়বাড়ন্ত। দুর্নীতি নিয়ে তোপ দাগলে নিজের গায়েই কালী লাগতে পারে। তাই সুকৌশলে তা এড়িয়ে গেলেন অমিত, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের।












Click it and Unblock the Notifications