বাংলার ‘ভূমিপূত্র’ই হবেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী! শুভেন্দুকেই কি ইঙ্গিত অমিত শাহের
তৃণমূলকে হারাবে বিজেপির বঙ্গ ইউনিটই। আর মুখ্যমন্ত্রী হবেন বাংলার ভূমিপূত্র। অমিত শাহ তাঁরা এই কথায় স্পষ্ট ইঙ্গিত করলেন- কে হতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। অমিত শাহের কথায়, এবার বাংলায় আমরা ২০০-র বেশি আসনে জিতব।
তৃণমূল কংগ্রেসকে হারাবে বিজেপির বঙ্গ ইউনিটই। আর মুখ্যমন্ত্রী হবেন বাংলার ভূমিপূত্র। অমিত শাহ তাঁরা এই কথায় স্পষ্ট ইঙ্গিত করলেন- কে হতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। অমিত শাহের কথায়, এবার বাংলায় আমরা ২০০-র বেশি আসনে জিতব। বাংলার পরিবর্তন আসছেই। এবং তা আসতে চলেছেন বিজেপির বঙ্গ ইউনিটের হাত ধরে।

বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কে, আভাস শাহের
বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কে হবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কোনও নাম নেই বিজেপিতে। তাই আসন্ন ২০২১ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাতে একটি নামের দরকার ছিল। তাই আগেও বিজেপির মুখ্যমন্ত্রী পদ হিসেবে উঠেছিল দিলীপ ঘোষের পাশাপাশি শুভেন্দু অধিকারী, সৌরভ গঙ্গাপাধ্যায়ের নামও।

মুখ্যমন্ত্রী হবেন বাংলার ভূমিপূত্রই, বললেন অমিত
অবশেষে এদিন শুভেন্দু অধিকারীকে দলে নিতে সমর্থ হল বিজেপি। আর সেই যোগদানের আগেই অমিত শাহ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী হবেন বাংলার ভূমিপূত্রই। শুভেন্দু অধিকারী যে সেই নাম তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে। শুভেন্দুকে দলে নিয়ে অমিত শাহ এদিন বুক ফুলিয়ে বলে দিলেন বাংলার ভূমিপুত্রই হবেন মুখ্যমন্ত্রী।

তৃণমূলকে উৎখাত করাই লক্ষ্য ছিল বিজেপির
বিজেপি বাংলাকে পাখির চোখ করেছিল দু-বছর আগেই। ত্রিপুরা থেকে ২৫ বছরের বামফ্রণ্ট সরকারকে হটানোর পর বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করাই লক্ষ্য ছিল বিজেপির। সেই লক্ষ্য মতোই এগিয়েছে তারা। ২০১৯-এ তৃণমূলকে ঝটকা দিয়েছে। তৃণমূল একধাক্কায় হাফ হয়ে গিয়েছে। এবার একুশে বদলের পালা।

বাংলায় মুখ্যমন্ত্রী প্রোজেক্ট শুভেন্দু অধিকারীকে!
একুশের আগে বিজেপির একটি সমস্যা ছিল বাংলার মুখ নিয়ে। বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কে হতে পারেন, তা নিয়ে চর্চা কম হয়নি। এরই মধ্যে শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে অমিত শাহ বুঝিয়ে দিলেন, তাঁরা বাংলার ভূমিপুত্র হিসেবে মুখ্যমন্ত্রী প্রোজেক্ট করতে চাইছে শুভেন্দু অধিকারীকে।












Click it and Unblock the Notifications