'ক্ষমতা থাকলে গ্রেফতার করুন' ,মমতাকে চরম তোপ অমিতের! সভা বাতিলের পর অগ্নিগর্ভ বারুইপুর

'বাংলার মানুষ আগামী ২৩ মে দিদিকে যোগ্য জবাব দেবে। ' এদিন ক্যানিং এর মঞ্চ থেকে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন অমিত শাহ।

'বাংলার মানুষ আগামী ২৩ মে দিদিকে যোগ্য জবাব দেবে। ' এদিন ক্যানিং এর মঞ্চ থেকে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন অমিত শাহ। এদিন দুপুর ১২ টা নাগাদ ক্যানিং এর সভায় মমতার বিরুদ্ধে তোপ দাগেন বিজেপির সভাপতি।

মমতাকে চরম তোপ অমিতের! সভা বাতিলের পর অগ্নিগর্ভ বারুইপুর

এদিকে, বারুইপুর এদিন উত্তপ্ত হয়ে যায় অমিত শাহের সভা বাতিলের পরই। সেখানে যে আটঘরা মাঠে অমিত শাহের সভা করার কথা ছিল। তার পাশ দিয়ে তৃণমূলের মিছিল যেতেই বিজেপি তৃণমূল দু'পক্ষের মধ্যে শুরু হয়ে যায় ধস্তাধস্তি মারপিট। ঘটনা ক্রমেই অগ্নিগর্ভ পরিস্থতির দিকে এগোতে থাকে।

এদিকে, বারুইপুরের সভা বাতিল ঘিরে অমিত শাহ সাফ ভাষায় মমতাকে তোপ দেগে বলেন, 'মমতা সরকার অনুমতি দেয়নি এজন্যই সভা বাতিল করা হয়েছে।' এদিন, তিনি ক্ষোভের সুরে ক্যানিং এর মঞ্চ থেকে বলেন, 'সভার অনুমতি না দিন , কথা বলতে না দিন, তাতে কিছুই হবে না। কিন্তু মানুষ আমাদের সঙ্গে রয়েছে।' পাশাপাশি অমিত শাহ এদিনের সভা থেকে 'জয় শ্রীরাম স্লোগান' বিতর্ক নিয়ে মমতাকে তোপ দেগে বলেন,'ক্ষমতা থাকলে আমায় গ্রেফতার করে দেখান'।

এছাড়াও বারুইপুরের সভা বাতিল হওয়ার পর অমিত, ক্যানিং এর সভা থেকে সোচ্চার হয়ে জানান, ক্ষমতা থাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাঁকে গ্রেফতার করে নেন। এছাড়াও ক্যানিং এর সভা থেকে অমিত শাহের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলাকে কাঙাল করে ছে়ডে দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+