অমিত শাহ নাটক করতে এসেছেন, বললেন ফিরহাদ! সৌগতের মুখে 'দিবাস্বপ্ন' কটাক্ষ

অমিত শাহ নাটক করতে এসেছেন, বললেন ফিরহাদ! সৌগতের মুখে 'দিবাস্বপ্ন' কটাক্ষ

অমিত শাহ দিবাস্বপ্ন দেখছেন। তিনি নাটক করতে এসেছেন। এমনটাই মত তৃণমূলের (trinamool congress) । এদিন অমিত শাহ (amit shah) বলেছেন, বিজেপি (bjp) রাজ্যে দুই তৃতীয়াংশ আসন দখল করবে। তারই প্রেক্ষিতে তৃণমূলের এই মন্তব্য। পাশাপাশি অমিত শাহ আদিবাসী পরিবারের সঙ্গে মধ্যাহ্ন ভোজন করবেন, তাকেও কটাক্ষ করেছে তৃণমূল।

অমিত শাহের অভিযোগ

অমিত শাহের অভিযোগ

এদিন বাঁকুড়ায় গিয়ে অমিত শাহের অভিযোগ, রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পে বাধা দিচ্ছে। সেই তালিকায় আদিবাসীদের প্রকল্পও রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এব্যাপারে পিএম কিষাণ আর আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা তিনি উল্লেখ করেছেন।

দুই তৃতীয়াংশ আসন পাবে বিজেপি

দুই তৃতীয়াংশ আসন পাবে বিজেপি

এদিন বাঁকুড়ায় বীরসা মুণ্ডার মূর্তিতে মালা দিতে গিয়ে অমিত শাহ বলেন, মমতার সরকারের মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে। বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যে দুই তৃতীয়ংশ আসন দখল করবে বলেও দাবি করেন তিনি। অমিত শাহ সোনার বাংলা গড়ার ডাক দেন। তিনি বলেছেন, দেশের সুরক্ষায়, আর্থিক সুরক্ষায় পশ্চিমবঙ্গে বিজেপির শাসন জরুরি।

 পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের

পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের

অমিত শাহের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে সাংসদ সৌগত রায়। উভয়েরই মন্তব্য রাজ্যে দুই তৃতীয়াংশ আসন দখলের কথা বলে দিবাস্বপ্ন দেখছেন অমিত শাহ। আর আদিবাসী পরিবারে মধ্যাহ্ন ভোজনটা অমিত শাহের নাটক। ফিরহাদ হাকিম বলেছেন, রাজ্যে গরিব, দলিত, আদিবাসীদের স্বার্থ দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠাকুরনগরে ঠাকুর বাড়ি সংস্থার থেকে শুরু করে বড়মার চিকিৎসা, বিশ্ববিদ্যালয় তৈরি সবটাই হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে। উল্লেখ করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, মানুষ জানে বিজেপি হল, উচ্চবর্ণের দল। বড় লোক আম্বানি, আদানিদের পার্টি। তিনি আরও বলেন, উত্তর প্রদেশের ঘটনা ঢাকতে পশ্চিমবঙ্গে এসেছেন অমিত শাহ। ভোটের সময় আদিবাসী আর মতুয়াদের কথা মনে পড়ে। না মতুয়া না, আদিবাসী কারও সঙ্গেই বিজেপি নেই। তিনি কটাক্ষ করে বলেন, খেলে আর তোয়াজ করলেই সবটা হয় না। বাংলা অমিত শাহদের কাছে গুজরাতের কাছে মাথা নিচু করবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ সৌগতের

বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ সৌগতের

এদিন প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করেছেন সৌগত রায়। অমিত শাহের প্রতি তাঁর বার্তা আগে নিজেদের পার্টিটাকে সামলান। কবে আবার খুনোখুনি শুরু হয়ে যাবে। মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+