বাংলায় দুষ্কর্মের বিরুদ্ধে লড়াইয়ে বিদ্যাসাগরের মূল্যবোধকে হাতিয়ার করার বার্তা শাহের

বাংলায় দুষ্কর্মের বিরুদ্ধে লড়াইয়ে বিদ্যাসাগরের মূল্যবোধকে হাতিয়ার করার বার্তা শাহের

২০২১ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলার সংস্কৃতির আরাধনা শুরু করল বিজেপি। লোকসভা নির্বাচনের আগে অমিত শাহের ব়্যালির সময় ভেঙেছিল বিদ্যাসাগরের মূর্তি। সেই সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তোলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পথে চলার বার্তা দিলেন বিজেপির 'সেকেন্ড ইন কম্যান্ড'।

বিদ্যাসাগরকে শ্রদ্ধা

বুধবার পালিত হচ্ছে বিদ্যাসাগরের মৃত্যুবার্ষিকী। এই দিয়ে টুইট করে অমিত শাহ বার্তা দিলেন, যাঁর ‘বর্ণ পরিচয়' দিয়ে হাতেখড়ি শুরু হয়, যিনি বিধবা বিবাহ প্রচলন করেছিলেন এবং অস্পৃশ্যতার বিরুদ্ধে সচেতনতার বার্তা দিয়েছিলেন, তাঁর পথ ধরেই আমরা এগোব। বঙ্গ তথা ভারতীয় সমাজ সংস্কার ও সংস্কৃতিতে তাঁর অবদান অপরিসীম।

অমিত শাহের টুইট বার্তা

এদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন্দ্র করে কেন্দ্রীয় মন্ত্রীরা শ্রদ্ধা নিবেদন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে লেখেন, "ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সশ্রদ্ধ প্রণাম। একজন বিশিষ্ট সমাজ সংস্কারক এবং বঙ্গ রেনেসাঁর অন্যতম স্তম্ভ তিনি। নারী ক্ষমতায়নের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছিলেন। তাঁর নিরলস প্রচেষ্টা বহু সামাজিক কুফলকে নির্মূল করেছিল। এবং বিধবাদের পুনরায় বিবাহ আইনকে সম্ভব করে তুলেছে।"

টুইট স্পিকার ও বাংলা মুখ্যমন্ত্রীরও

এরপর লোকসভার স্পিকার ওম বিড়লা বিদ্যাসাগরের প্রতি তার শ্রদ্ধা নিবেদন করেন। তিনি লেখেন, "শিক্ষা, নারী ক্ষমতায়ন এবং সামাজিক সংস্কার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য, তিনি অনুপ্রেরণা হয়ে রয়েছেন আমাদের কাছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইট করে জানান, "বঙ্গীয় নবজাগরণের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। নারী শিক্ষায় এবং বিধবা-পুনর্বিবাহকে বৈধ করার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য।"

শিক্ষার আলোকে বিদ্যাসাগর

শিক্ষার আলোকে বিদ্যাসাগর

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জ্ঞানের ভাণ্ডার ছিলেন। তাঁর বাড়িতে বিদ্যুতের আলো না থাকায় তিনি স্ট্রিট লাইটে পড়াশোনা করতেন। মেদিনীপুরের গ্রাম থেকে কলকাতায় যাত্রার সময় মাইলফলক পড়ে ইংরেজি নম্বরগুলি শিখেছিলেন। বিদ্যাসাগর তাঁর জীবনের সকল পরীক্ষায় শ্রেষ্ঠত্বের আসন নিয়েছেন। বহু বৃত্তিও অর্জন করেছিলেন তিনি। এরপর তিনি কলকাতার সংস্কৃত কলেজে যোগদান করেন এবং সেখানে বারো বছর পড়াশোনা করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত ব্যাকরণ, সাহিত্য, দ্বান্দ্বিকতা এবং বেদান্ত বিশেষজ্ঞ ছিলেন।

অভিষেকের জবাব অমিত শাহকে

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন মহান সমাজ সংস্কারক ছিলেন যিনি এখনও ধর্মনিরপেক্ষ, মুক্ত-চিন্তার সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছেন। তিনি বিদ্রূপের সুরে বলেন, তাঁর মূর্তি ভাঙচুর করে এখন বিদ্যাসাগরের মূল্যবোধের প্রতি তীব্র সম্মান প্রদর্শন করছেন অমিত শাহ। দয়া করে এই ক্ষুদ্র মানসিকতা ছাড়ুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+