দলিত বাড়িতে মাটিতে বসে কলাপাতায় ভাত-ডাল-সবজি সহযোগে ‘লাঞ্চ’ অমিত শাহের

নকশালবাড়িতে দলের জনসংযোগ কর্মসূচিতে এসে এক অন্য নজির গড়ে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মাটিতে বসে কলাপাতায় ভাত-ডাল-সবজি দিয়ে পাত পেড়ে খেলেন বিজেপি সভাপতি।

নকশালবাড়ি, ২৫ এপ্রিল : নকশালবাড়িতে দলের জনসংযোগ কর্মসূচিতে এসে এক অন্য নজির গড়ে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মাটিতে বসে কলাপাতায় ভাত-ডাল-সবজি দিয়ে পাত পেড়ে খেলেন বিজেপি সভাপতি। দলিত বাড়িতে খেয়ে তারপর বুথ চলো কর্মসূচিতে বের হলেন তিনি। বিশাল নিরাপত্তা নিয়ে একটা সাধারণ বাড়িতে বিজেপি-র রাজ্য নেতাদের নিয়ে খেত বসলেন তিনি। এই ঘটনা এক অন্য মাত্রা এনে দিল রাজ্য-রাজনীতিতে।

ডাল, ভাত, রুটি, পাঁপড় ভাজা, পটলের তরকারি, পটল ভাজা, বরবটি ভাজা- একেবারেই সাদামাটা আয়োজন। তা-ই তৃপ্তি ভরে খেলেন অমিত শাহ। রাজনৈতিক মহল অবশ্য নানা রকম ব্যাখ্যা করছেন এই অভিনব জনসংযোগের রাজনীতির। কিন্তু অমিত শাহের সৌজন্যে যে মাইলেজ পেল এদিন, তা নকশালবাড়ির রাজনীতিতে অনেক কদম এগিয়ে দিল বিজেপিকে।

দলিত বাড়িতে মাটিতে বসে কলাপাতায় ভাত-ডাল-সবজি সহযোগে ‘লাঞ্চ’ অমিত শাহের

এদিনই কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি জনসভা। আর নকশালবাড়িতে জনসংযোগ কর্মসূচিতে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দলিত বাড়িতে পাত পেড়ে ভাত-ডাল সহযোগে বাঙালি খাবারে ভুরিভোজ করে তিনি এলাকায় ৩৫টি বাড়িতে যাবেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। তারপর পার্টি অফিসে বৈঠকের পর রাতে ট্রেন করে রওনা দেবেন কলকাতা।

'বুথ চলো' কর্মসূচিতে বের হওয়ার আগে এদিন নকশালবাড়ির একমাত্র দলীয় পঞ্চায়েত সদস্য সাধনা মণ্ডলের বাড়িতে এই খাবারের আয়োজন হয়েছিল। নিজে বসে অমিত শাহ-দিলীপ ঘোষদের খাওয়ালেন সাধনাদেবী। দলের হাইকমান্ড তাঁর বাড়িতে খাবেন, তা নিয়ে ব্যবস্থার কোনও ত্রুটি রাখেননি। সকাল থেকেই ঢুকেছেন হেঁসেলে। বসে থেকে অমিত শাহকে খাইয়ে তৃপ্ত হলেন তিনি। খুশি পরিবারের প্রত্যেকেই। এলাকার মানুষের মধ্যেও উন্মাদনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+