অনুপ্রবেশ মুক্ত বাংলা চাই, ফের এনআরসির দাবি তুলে হিন্দু শরণার্থীদের বার্তা শাহের

অসমে এনআরসি-র পরই বিজেপি আওয়াজ তুলেছিল ক্ষমতায় এলে বাংলাতেও এনআরসি চালু করা হবে। লোকসভার আগে নির্বাচনী প্রচারে এসে ফের সেই দাবিতে সরব হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

অসমে এনআরসি-র পরই বিজেপি আওয়াজ তুলেছিল ক্ষমতায় এলে বাংলাতেও এনআরসি চালু করা হবে। লোকসভার আগে নির্বাচনী প্রচারে এসে ফের সেই দাবিতে সরব হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, বাংলা এখন অনুপ্রবেশকারীদের দখলে। বাংলাকে সেই দখল মুক্ত করতে হবে। তবে হিন্দু শরণার্থীদের সমস্ত অধিকার দেবেন তাঁরা।
বিজেপি প্রার্থী জন বার্লার প্রচারে আলিপুরদুয়ারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে হুঁশিয়ারি দিলেন আমিত শাহ।

অনুপ্রবেশ মুক্ত বাংলা চাই, ফের এনআরসির দাবি তুলে হিন্দু শরণার্থীদের বার্তা শাহের

তাঁর কথায়, মানুষ এখানে ত্রস্ত। পশ্চিমবঙ্গ ক্রমশই অনুপ্রবেশকারীদের দখলে চলে যাচ্ছে। বাংলাকে বাঁচাতে হবেই। তিনি বাংলার মানুষের প্রতি আহ্বান জানান, তৃণমূল সরকারে উপড়ে ফেলে দিন। বাংলায় পদ্ম ফোটান।

শুক্রবার আলিপুরদুয়ারের এই নির্বাচনী জনসভা খেকে অমিত শাহ দাবি করেন বাংলায় ২৩টি আসন পদ্ম ফুটবেই। একমাত্র নরেন্দ্র মোদীই বাংলাকে বাঁচাতে পারবেন। বাংলায় অপশাসন চলছে, সিন্ডিকেট রাজ চলছে। গণতন্ত্র ধ্বংস করছে তৃণমূল। বাংলার এই তোলাবাজির সরকার উপড়ে ফেলতে হবে। এই লোকসভা নির্বাচনে তাই ২৩টি আসন মোদীর হাতে তুলে দিয়ে মমতার বিদায়ের পথ প্রশস্ত করে দিতে হবে।

অমিতের কথায়, তৃণমূল ভয় পেয়ে গিয়েছে। বাংলার জন্য আসন্ন লোকসভা নির্বাচন অস্তিত্ব রক্ষার নির্বাচন। তৃণমূল গুন্ডাদের ভয় পাবেন না। এবার তৃণমূলকে উল্টে দিন। মানুষের সমর্থন নেই, তাই হিংসা করে বাংলায় পঞ্চায়েত ভোটে জিতেছে তৃণমূল। এবার আর তা হবে না। তাই জিতবে বিজেপি। আর এ রাজ্যে ক্ষমতায় আসার পর এই রাজ্যে এনআরসি করব আমরা। বাংলাকে অনুপ্রবেশ মুক্ত করব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+