কংগ্রেস হল থ্রিজি! কাঁথির সভা থেকে কটাক্ষ অমিত শাহের
২০১৯-এর নির্বাচনে রাজ্য থেকে ৪২-এ ২৩টির বেশি আসন চান অমিত শাহ। মূলত পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলেছেন কাঁথির সভায়। তবে তাঁর আক্রমণ থেকে এদিন বাদ যায়নি গান্ধী পরিবার।
২০১৯-এর নির্বাচনে রাজ্য থেকে ৪২-এ ২৩টির বেশি আসন চান অমিত শাহ। মূলত পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলেছেন কাঁথির সভায়। তবে তাঁর আক্রমণ থেকে এদিন বাদ যায়নি গান্ধী পরিবার। অমিত শাহ বলেন, প্রিয়ঙ্গা গান্ধী যোগ দেওয়ায় কংগ্রেস থ্রিজি হয়েছে।

কাঁথির সভায় বিজেপির সর্বভারতীয় সভাপতির মুখে উঠে এসেছে ইউপিএ আমলের টুজি দুর্নীতি প্রসঙ্গ। তাঁর অভিযোগ ১২ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছিল।
অমিত শাহ বলেন, ইউপিএ আমলে সরকারের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। সরকার ছিল মনমোহন, সনিয়ার। যাদের মতামত ছাড়া সরকার চলত না তাঁরা হলেন, সনিয়াজি এবং রাহুলজি।
প্রিয়ঙ্কা গান্ধীর কংগ্রেসে আনুষ্ঠানিক যোগ নিয়ে এদিন কটাক্ষ করেন অমিত শাহ। বলেন কংগ্রেসে এলেন প্রিয়ঙ্কাজি। সব মিলিয়ে থ্রিজি। এবার কত লক্ষ কোটির দুর্নীতি হতে পারে, সেই প্রশ্ন সভার জনগণের কাছে রাখেন তিনি।












Click it and Unblock the Notifications