অমিতের মুখে মমতার ছবি! কত দাম, তুললেন প্রশ্ন
কাঁথিতে বিজেপির সভায় বক্তাদের মুখে উঠে এল মমতার বন্দ্যোপাধ্যায়ের ছবির প্রসঙ্গ। এল রং-তুলির প্রসঙ্গ। অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়েরছবির কত দাম, প্রশ্ন তুলে কটাক্ষই করেন।
কাঁথিতে বিজেপির সভায় বক্তাদের মুখে উঠে এল মমতার বন্দ্যোপাধ্যায়ের ছবির প্রসঙ্গ। এল রং-তুলির প্রসঙ্গ। অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির কত দাম, প্রশ্ন তুলে কটাক্ষই করেন। প্রসঙ্গত চিটফান্ড মালিকদের কাছে বিক্রি হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু ছবি ইতিমধ্যেই হেফাজতে নিয়ে সিবিআই। লোকসভার আগে সিবিআই-এর তদন্তের অভিমুখ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিক্রি হতে পারে, এভাষণ থেকে তার ইঙ্গিত পাওয়া যায়। বলছেন রাজনীতিবিদদের একাংশ।
|
মমতার ছবি নিয়ে অমিত শাহ
কাঁথিতে বিজেপির সভায় অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির কত দাম, প্রশ্ন তুলে কটাক্ষই করেন। একই সঙ্গে অভিযোগ, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কিনেছে চিটফান্ডের টাকায়, তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করছেন না

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি
vসংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কুড়ি লক্ষ টাকার বেশি মূল্যে তাঁর কোনও ছবি বিক্রি হয়নি। দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড়বাজারে
কালাকার স্ট্রিটের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তাঁর ছবির দাম ২ কোটি নয়। সেই সময় তিনি বলেছিলেন তাঁর ৩০০ ছবি বিক্রি হয়েছে। ছবি বিতর্কে বিজেপিকে এক হাত নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাঁর তুলির ৩ আঁচড়েই ছবির দাম ১০ লক্ষ টাকা হয়ে যায়।

ইস্যু ছিল ২০১৪-র নির্বাচনেও
শুধু ২০১৯-এর লোকসভা নির্বাচনই নয়, ২০১৪-র নির্বাচনী প্রচারেও উঠে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবির প্রসঙ্গ। নরেন্দ্র মোদী ছবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছিলেন এককোটি ছিয়াশি লক্ষ টাকায় ছবি কে কিনেছে দিদি?

২০১৮-র নভেম্বরের সিবিআই-এর হাতে ১০ ছবি
গত বছরের নভেম্বরে সিবিআই-এর হাতে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা, পরে চিটফান্ড মালিকদের কেনা ১০টি ছবি। সেই বিষয় নিয়ে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ছিল সিবিআই বিরোধী সুর।
-
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান












Click it and Unblock the Notifications