Amit Shah: OBC শংসাপত্রেও দুর্নীতি বাংলায়, বিস্ফোরক অভিযোগ অমিত শাহের

OBC শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানালেন অমিত শাহ। রাজ্যে নির্বাচনী প্রচারে এসে অমিত শাহ বলেন, মমতা সরকার মুসলিমদের সুবিধা পাইয়ে দিতেই ওবিসি শংসাপত্র নিয়েও দুর্নীতি করেছে। তিনি অভিযোগ করেছেন, কোনও রকম সমীক্ষা না করেই মুসলিমদের ওবিসি তালিকাভুক্ত করার চক্রান্ত চলেছে বাংলায়।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের এই রায়কে মানবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন পরিকল্পনা করে করানো হয়েছে এই রায়। বিধানসভায় আইন মেনে পাস করা হয়েছে আইন। মন্ত্রিসভাতেও পাস করানো হয়েছে। কলকাতা হাইকোর্টের এই রায়ে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন মুখ্যমন্ত্রী। এর আগে ২৬ হাজার চাকরি বাতিলেও বিজেপি পরিকল্পনা ছিল বলে দাবি করেছেন তিনি।

Amit Shah

ভোটের মাঝে কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পর দেওয়া ওবিসি শংসাপত্র বাতিল করার নির্দেশ দিয়েছে। বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি মান্থার বেঞ্চ বুধবার এই নির্দেশ দিয়েছে। ২০১০ সালের পর পাওয়া ওবিসি শংসাপত্র আর চাকরির ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এমনকী শিক্ষাক্ষেত্রেও তা গ্রহনযোগ্য হবে না বলে নির্দেশ দিয়েছে আদালত।

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেছেন ২০১০ সালের পর আইন বদল করে ওবিসি শংসাপত্র নিয়ে দুর্নীতি করা হয়েছে। যাঁরা ওবিসি সংরক্ষণের আওতায় আসবে না তাঁদেরও এই সংরক্ষণের আওতায় আনা হয়েছে। এবং নিয়োগ দুর্নীতিতে এই ওবিসি শংসাপত্রের চরমতম ব্যবহার হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ভোটের মুখে ওবিসি শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্টের এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

কলকাতা হাইকোর্টে নির্দেশিকায় জানিয়েছে ২০১০ সালের পরে পাওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল। আবার ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট ১৯৯৩ অনুযায়ী নতুন করে আবেদন করতে হবে। সেই তালিকা বিধানসভায় পেশ করা হবে। সেখানে অনুমোদন পেলে তবেই তাঁরা ওবিসি শংসাপত্র পাবেন। মমতা সরকার দুর্নীতি করতেই নিজেদের ইচ্ছে মতো করে ওবিসি আইনে বদল নিয়ে এসেছিল। এবং সংখ্যালঘু ভোটব্যাঙ্কের জন্য মুসলিমদের বেশি করে সুবিধা পাইয়ে দিতেই এই কারসাজি করা হয়েছিল।

অমিত শাহ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছেন, এমন কোন গণতন্ত্র রয়েছে যেখানে মুখ্যমন্ত্রী বলেন হাইকোর্টের রায়কে তিনি মানেন না। বিজেপি ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চায় না। যোগ্যতার মাপকাঠিতে সংরক্ষণ চায় বলে জানিয়েছেন তিনি। যাঁরা ওবিসি নয় তাঁরা যাতে এই শংসাপত্রের সুবিধা না নিতে পারে সেদিকে নজর রাখবে বিজেপি এমনই জানিয়েছেন অমিত শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+