ভবানীপুরে রুদ্রনীলের প্রচারে ঝড় তুললেন অমিত শাহ, মমতার গড়ে বাড়ি বাড়ি ঘুরে সংকল্প পত্র বিলি বিজেপি নেতার

ভবানীপুরে রুদ্রনীলের প্রচারে ঝড় তুললেন অমিত শাহ, মমতার গড়ে বাড়ি বাড়ি ঘুরে সংকল্প পত্র বিলি বিজেপি নেতার

মমতার গড় ভবানীপুরে রুদ্রনীল ঘোষের প্রচারে ঝড় তুললেন অমিত শাহ। এবার এই কেন্দ্রে প্রার্থী হননি মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই মমতার গড় দখল এক প্রকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হওয়ার পর থেকেই বিজেপি একের পর এক আক্রমণ শুরু করেছে। ভবানীপুরে মমতা হেের যাবেন বলেই এবার নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন বলে কটাক্ষ করেছিলেন অমিত শাহ। এমকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন। তিনি কটাক্ষ করে বলেছিলেন নন্দীগ্রামে উল্টে যাবে দিদির স্কুটার।

রুদ্রনীলের প্রচারে অমিত শাহ

রুদ্রনীলের প্রচারে অমিত শাহ

ভবানীপুর কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করেছে রুদ্রনীল ঘোষকে।এই কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।এতোদিন এই কেন্দ্র থেকেই প্রার্থী হতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন তিনি। তাই ভবানীপুর জয় বিজেপির টার্গেট হয়ে দাঁড়িয়েছে। রুদ্রনীল ঘোষের প্রচারে তাই দিল্লি থেকে উড়ে এসেছেন অমিত শাহ। ভবানীপুরে বাড়ি বাড়ি ঘুরে প্রচার সেরেছেন তিনি।

ভবানীপুরে সংকল্প পত্র বিলি শাহের

ভবানীপুরে সংকল্প পত্র বিলি শাহের

ভবানীপুরের অলিতে গলিতে ঘুরে রুদ্রনীলের হয়ে প্রচার করলেন অমিত শাহ। রুদ্রনীল ঘোষকে সঙ্গে নিয়ে গাড়ি থেকে নেমে তিনি চলে যান একেবারে বকুলবাগান রোডের বস্তি এলাকায়। সেখানে একেবারে ঘরে ঘরে ঘুরে নিজে হাতে বিজেপির সংকল্প পত্র বিলি করেন অমিত শাহ। বস্তির সাধারণ মানুষের হাতে সংকল্প পত্র নিজে হাতে তুলে দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চোখের সামনে এতো কাছে পেয়ে অভিভুত বস্তিবাসী। তাঁকে দেখতে ভিড় করেন বাসিন্দারা। আজ ভবানীপুরেই মধ্যাহ্ন ভোজন সারবেন অমিত শাহ।

মমতাকে বার্তা

মমতাকে বার্তা

ভবানীপুরে রুদ্রনীলের প্রচারে এসে একপ্রকার তৃণমূল কংগ্রেস নেত্রীকে বার্তা দিয়েছেন অমিত শাহ। এই কেন্দ্রে হেরে যাবেন আশঙ্কা করেই তিনি নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন বলে কটাক্ষ করেছিলেন অমিত শাহ। তাই মমতার কেন্দ্র জয়ে কন কসুর করতে চায় না বিজেপি। অমিত শাহ নিজে যে ভবানীপুর জয়কে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। তা তাঁর প্রচারের ধরন দেখেই বোঝা যাচ্ছে। ভোটারদের মন পেতে একেবারে তাঁদের ঘরের উঠোনে পৌঁছে গিয়েছেন অমিত শাহ। রাস্তায় হেঁটে সংকল্প পত্র বিলি করছেন। সকলের সঙ্গে হাত মেলাচ্ছেন।

চেতলায় সংঘর্ষ

চেতলায় সংঘর্ষ

গতকাল রাতে চেতলায় তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রুদ্রনীল ঘোষ সেখানে রাতেই হাজির হয়েছিলেন। তাঁর উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। রুদ্রনীলের হাতে আঘাত লেগেছে বলে অভিযোগ। হাতে ব্যান্ডেজ বাধা অবস্থাতেই আজ অমিত শাহের সঙ্গে নিজের কেন্দ্রে প্রচার করেন রুদ্রনীল। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+