আজ সিঙ্গুরে শাহি প্রচার, মাস্টার মশাইয়ের হয়ে রোড শো, রাজীবের সমর্থনে ডোমজুড়ে সভা
আজ সিঙ্গুরে শাহি প্রচার, মাস্টার মশাইয়ের হয়ে রোড শো, রাজীবের সমর্থনে ডোমজুড়ে সভা
তৃতীয় দফার ভোট শেষ হতেই চতেই প্রচারে ঝড় তুলতে রাজ্যে আসছেন মোদী, অমিত শাহ। আজ সিঙ্গুরে রোড শো করবেন অমিত শাহ। নন্দীগ্রামের পর সিঙ্গুরকে টার্গেট করে প্রচারে ঝাঁপাচ্ছে বিজেপি। সিঙ্গুরে এবার বিজেপি প্রার্থী করেছে দলবদলি তৃণমূল কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। সিঙ্গুরে এবার তাঁর প্রতিপক্ষ বেচারাম মান্না।

সিঙ্গুরে রোড শো অমিত শাহের
আজ রাজ্যে চারটি সভা করবেন অমিত শাহ। আজ প্রথম সভা রয়েছে সিঙ্গুরে। নন্দীগ্রামের পর এবার সিঙ্গুরকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। নন্দীগ্রামেও শুভেন্দুর হয়ে রোড শো করেছিলেন অমিত শাহ। এবার সিঙ্গুরে রোড শো করবেন তিনি। এই কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করেছে দলবদলি তৃণমূল কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সিঙ্গুরে এবার তাঁর প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের বেচারাম মান্না।

ডোমজুরে সভা
চতুর্থ দফায় ভোট রয়েছে হাওড়ার ডোমজুরে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। বিজেপির হেভিওয়েট প্রার্থী। রাজীবকে পদ্ম প্রতিকে ডোমজুর থেকে জেতাতে মরিয়া বিজেপি। তাই অমিত শাহ নামছেন প্রচারের ময়দানে। সিঙ্গুরের পর দ্বিতীয় রোড শোটি হাওড়ার ডোমজুরে করবেন অমিত শাহ। রাজীব বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে হবে সেই শাহি প্রচার। তৃতীয় রোড শোটি করবেন মধ্য হাওড়ায় এবং শেষে বেহালা পূর্বে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করবেন অমিত শাহ।

উত্তরবঙ্গে প্রচারে যোগী
আজ উত্তরবঙ্গে প্রচারে আসছেন যোগী আদিত্যনাথ। সেখানেই তিনি দলীয় প্রার্থীদের হয়ে সভা করবেন। একাধিক সভা রয়েছে যোগীর। ১০ তারিখে ভোট রয়েছে উত্তরবঙ্গে। আগেই সেখানে প্রচার সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার যোগী আদিত্যনাথ প্রচার শুরু করবেন উত্তরবঙ্গে।

প্রচারে ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস
বিজেপির পাশাপাশি আজ প্রচারে ঝড় তুলতে চলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি উত্তরবঙ্গে সভা শেষ করে কলকাতায় ফিরে আসছেন। কলকাতায় আজ জোড়া সভা করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী। প্রথম সভাটি করবেন যাদবপুরে এবং দ্বিতীয় সভাটি করবেন টালিগঞ্জে। হুগলিতে একাধিক সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications