২০২১-এর লক্ষে পরিকল্পনা! রাজ্যের ৭ সাংসদকে তলব অমিত শাহের
রাজ্য থেকে নির্বাচিত সাত দলীয় সাংসদকে তলব করেছেন অমিত শাহ ও জেপি নাড্ডা। এঁরা সবাই উত্তরবঙ্গ থেকে নির্বাচিত। সঙ্গে তলব করা হয়েছে উত্তরবঙ্গের আট জেলার জেলা সভাপতিকে। জরুরি বার্তায় বলা হয়েছে ২৩ জুলাই
রাজ্য থেকে নির্বাচিত সাত দলীয় সাংসদকে তলব করেছেন অমিত শাহ ও জেপি নাড্ডা। এঁরা সবাই উত্তরবঙ্গ থেকে নির্বাচিত। সঙ্গে তলব করা হয়েছে উত্তরবঙ্গের আট জেলার জেলা সভাপতিকে। জরুরি বার্তায় বলা হয়েছে ২৩ জুলাই সাংসদ ও নেতাদের দিল্লিতে উপস্থিত থাকতে হবে।

অমিত শাহ, জেপি নাড্ডার উপস্থিতিতে বৈঠক
রাজ্য বিজেপি নেতাদের নিয়ে ২৩ জুলাই দিল্লিতে যে বৈঠক হতে চলেছে, সেখানে অমিত শাহ ছাড়াও উপস্থিত থাকবেন, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই বৈঠকে থাকতে পারেন কৈলাস বিজয়বর্গীয় এবং অরবিন্দ মেননও। এছাড়াও জাতীয় সাধারণ সম্পাদক সংগঠন শিবপ্রকাশও থাকতে পারেন বলে জানা গিয়েছে।

যেসব সাংসদকে তলব করা হয়েছে
যেসব সাংসদকে তলব করা হয়েছে, তাঁরা হলেন কোচবিহারের নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারের জন বার্লা, জলপাইগুড়ির জয়ন্ত রায়, দার্জিলিং-এর রাজু বিস্তা, রায়দঞ্জের দেবশ্রী চৌধুরী, বালুরঘাটের সুকান্ত মজুমদার, মালদহ উত্তরের খগেন মুর্মু।

বিধানসভায় গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গের ৫৪ টি আসন
উত্তরবঙ্গে বিধানসভার আসন রয়েছে ৫৪ টি। আর লোকসভার আসন রয়েছে ৮ টি। ২০১৯-এর নির্বাচনে বিজেপি সাতটি আসন দখল করেছিল। সেদিক থেকে ২০২১-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৫৪ টি আসন পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে যে কোনও রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

আন্দোলনের দিশা দিতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব
সাংসদ ও নেতাদের আগে কোনও বৈঠকের ক্ষেত্রে তথ্য নিয়ে যেতে বলা হত। কিন্তু এবারের বৈঠকের জন্য তা কিছু নির্দিষ্ট করা হয়নি। মনে করা হচ্ছে, হেমতাবাদ বিধায়কের অস্বাভাবিক মৃত্যু এবং চোপড়ার কিশোরীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে আন্দোলনে বিজেপির আন্দোলনের পন্থায় খুশি কেন্দ্রীয় নেতৃত্ব। এইভাবেই আন্দোলনকে ২০২১-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত টিকিয়ে রাখতে চায় বিজেপি। যা বিজেপির ক্ষমতায় আসার পক্ষে জরুরিও বটে।












Click it and Unblock the Notifications