বঙ্গ বিজেপির পরিস্থিতি উদ্বেগজনক, একুশের ভোটের মুখে উপায়ের খোঁজে বৈঠকে শাহ

তৃণমূল ভাঙিয়ে দলের পসার বৃদ্ধি করেছে বিজেপি। বিজেপি একুশের নির্বাচনের আগে শক্তিবৃদ্ধি করেছে। কিন্তু তার যে এমন প্রতিক্রিয়া হবে ভাবেনি তারা।

তৃণমূল ভাঙিয়ে দলের পসার বৃদ্ধি করেছে বিজেপি। বিজেপি একুশের নির্বাচনের আগে শক্তিবৃদ্ধি করেছে। কিন্তু তার যে এমন প্রতিক্রিয়া হবে ভাবেনি তারা। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই বিক্ষোভের রেশ পৌঁছে গিয়েছে রাজ্য বিজেপির দফতর পর্যন্ত। পরিস্থিতি এমনই যে রাজ্য সফরে থাকা অমিত শাহকে কর্মসূচি বাতিল করে বঙ্গ নেতাদের নিয়ে বৈঠকে বসতে হয়েছে।

বঙ্গ বিজেপির পরিস্থিতি উদ্বেগজনক, ভোটের মুখে বৈঠকে শাহ


রবিবার বিজেপি তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণার পরই জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। এই অবস্থায় বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে বৈঠকে বসছেন অমিত শাহ। নিউটাউনের একটি হোটেলে সোমবার রাতেই এই বৈঠক হওয়ার কথা। সমস্ত নেতাদের কলকাতায় পৌঁছতে বলা হয়েছে। অমিত শাহের সঙ্গে একই কপ্টারে আসছেন দিলীপ ঘোষও।

সোমবার ঝাড়গ্রাম ও বাঁকুড়া হয়ে অসম যাওয়ার কথা ছিল অমিত শাহের। সেইমতো কলকাতা বিমানবন্দরে তিনি আসবেন। কিন্তু তিনি অসম যাওয়ার আগে নিউটাউনে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করবেন বাংলা নির্বাচন সংক্রান্ত। প্রয়োজনে তিনি অসন সফর বাতিল করতেও পারেন।

রবিবার সন্ধ্যায় তিনি কলাইকুন্ডায় নেমে খড়গপুরে একটি রোড শো করেন দলীয় প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে। এদিন তিনি হেলিকপ্টার বিভ্রাটে ঝাড়গ্রামে যেতে পারেননি। তবে বাঁকুড়ার রানিবাঁধে তিনি জনসভা করেন। সেখান থেকে কলকাতা বিমানবন্দর হয়ে গুয়াহাটি টাউন হলে একটি কর্মসূচিতে যাওয়ার কথা তাঁর।

সোমবার রাতেই তাঁর দিল্লির ফিরে যাওয়ার কথা। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশের পর বাংলার পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় অমিত শাহ বেশি গুরুত্ব দিচ্ছেন বৈঠককে। রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক সেরেই তি্নি পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করবেন।

বঙ্গ বিজেপির পরিস্থিতি উদ্বেগজনক। কারণ দ্বিতীয় প্রার্থী তালিকায় লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী করায় রাজনীতি ছাড়ার ঘোষণা করেছেন জেলা নেতা সুবীর নাগ। রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী করায় বিক্ষোভ হয়েছে। প্রবীর ঘোষালের বিরুদ্ধে বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য নির্দল প্রার্থী হবেন প্রচার শুরু করেছেন। এছাড়া পাঁচলা, উদয়নারায়ণপুর, রায়দিঘি নিয়ে বিক্ষোভ চলছে। জেলায় জেলায় আর বিক্ষোভ প্রার্থীকে নিয়ে। এরই মধ্যে শোভন-বৈশাখী দল ছেড়েছেন। ফলে অমিত শাহ বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+