তৃণমূলের ‘গণেশ’ উল্টে দেওয়ার ডাক অমিতের, মমতার সরকারকে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব
মঙ্গলবার মালদহ থেকে ২০১৯ লোকসভা ভোটের প্রচার শুরু করে তিনি বলেন, ২০১৯-এর ভোট বাংলার পক্ষে গুরুত্বপূর্ণ, দেশের পক্ষে গুরুত্বপূর্ণ।
মমতার সরকারকে উপড়ে ফেলার ডাক দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মঙ্গলবার মালদহ থেকে ২০১৯ লোকসভা ভোটের প্রচার শুরু করে তিনি বলেন, ২০১৯-এর ভোট বাংলার পক্ষে গুরুত্বপূর্ণ, দেশের পক্ষে গুরুত্বপূর্ণ। এই ভোট তৃণমূল সরকারকে উপড়ে ফেলার ভোট। ২০১৯-এর ভোট সন্ত্রাসমুক্তির ভোট। এই ভোটে পোড়়া ট্রান্সফর্মারের মতো তৃণমূলকে ছুড়ে ফেলে দিন।
তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে
অমিত শাহ বলেন, তৃণমূলের আমলে অনুপ্রবেশ হচ্ছে। খুন-সন্ত্রাস চলছে। তাই এই ভোটে গণতন্ত্রের হত্যাকারী তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে। বাংলায় মমতার সরকার ব্যর্থ হয়েছে সুশাসন দিতে। স্বাধীনতার পর ২৭ শতাংশ পণ্য উৎপাদন করতে বাংলা। এখন মাত্র ৩.৩ শতাংশ পণ্য উৎপাদন হয়। ৩২ শতাংশকে চাকরি দিত বাংলা। এখন দেয় ৪ শতাংশ।
|
গণেশ উল্টে দিতে এসেছি
অমিত শাহ হুঙ্কার ছাড়েন, আমি তৃণমূল সরকারের গণেশ উল্টে দিতে এসেছি বাংলায়। গণতন্ত্র যাত্রা শুনে ভয় পেয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই যে কোনও উপায়ে গণতন্ত্র যাত্রা রুখতে তৎপর হয়েছে সরকার। কিন্তু বিজেপিকে রুখতে পারবে না কেউ। এবার ভোট করাবে জাতীয় নির্বাচন কমিশন। প্রতিটি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী।
|
ইঞ্চিতে ইঞ্চিতে জবাব
অমিত শাহ হুঁশিয়ারি দেন, তৃণমূল নেতারা কান খুলে শুনে রাখুন, ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়া হবে। পঞ্চায়েত ভোটে সন্ত্রাস করে জিতেছে তৃণমূল। আর তা সম্ভব নয়, আর রিগিং করে জেতা যাবে না। তাই ভয়ে কাঁপছে তৃণমূল।

তৃণমূলকে সিন্ডিকেট খোঁচা
এদিন তৃণমূলকে সিন্ডিকেট খোঁচা দিতেও ছাড়েনি অমিত শাহ। সিন্ডিকেটে অর্ধেক টাকা তৃণমূল নেতাদের পকেটে ঢোকে। তিনি বলেন, শুধু একবার তৃণমূল সরকারকে উপড়ে ফেলে দিন। রাজ্যে পদ্ম ফুটিয়ে দিন। কাউকে সিন্ডিকেট ট্যাক্স দিতে হবে না। ১৬ রাজ্যে বিজেপি ক্ষমতায়, কোথাও সিন্ডিকেট ট্যাক্স নেই।












Click it and Unblock the Notifications