রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ! রাজ্যপাল আনন্দ বোসকে ফোন শাহের
বৃহস্পতিবারের পর আজ শুক্রবার! দফায় দফায় উত্তেজনা হাওড়ার বিস্তীর্ন অঞ্চলে। পুলিশকে লক্ষ্য করে একাধিক জায়গাতে ইটবৃষটি। আঘাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত বলে জানা গিয়েছে। এই অবস্থায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শুধু তাই নয়, বর্তমান পরিস্থিতির বিষয়ে জানতে চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করেছেন বলে জানা গিয়েছে। এমনকি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও অমিত শাহ ফোন করেছেন বলে জানা গিয়েছে।
গোটা দেশের পাশাপাশি বৃহস্পতিবার রামনবমী পালন করা হয় বাংলাতেও। সেই মতো গতকাল সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাম নবমীর মিছিল বের হয়। কিন্তু বেলা গড়াতেই বিভিন্ন জায়গা থেকে ওশান্তির খবর আসতে শুরু করে। তবে সবথেকে বেশি অশান্তির ঘটনা ঘটে হাওড়াতে। বৃহস্পতিবারের পর আজ শুক্রবার সকাল থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় হাওড়াতে। এই অবস্থায় রাজ্যের আইনশৃঙ্খলা বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করলেন অমিত শাহ।
ঠিক কি ঘটেছে সে বিষয়ে বিস্তারিত সুকান্তের কাছে জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রী। দুজনের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। পরে সুকান্ত মজুমদার জানিয়েছেন, তাঁর অমিত শাহের সঙ্গে আলোচনা হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উনি খুবই উদ্বিগ্ন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।
শুধু তাই নয়, ওনাকে আমি এই বিষয়ে একটি চিঠিও পাঠাচ্ছি। যাতে কেন্দ্রীয় হস্তক্ষেপ হয় এবং তদন্ত হয় সেই আবেদন জানিয়েই ওই চিঠি বলে দাবি বিজেপি নেতার।
তাঁর কথায়, বাংলার আইনশৃঙ্খলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। আর তা আমি শাহকে জানিয়েছি বলেও দাবি সুকান্ত মজুমদারের।
অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও ফোন করেছেন অমিত শাহ। তাঁর কাছেও বিস্তারিত তথ্য স্বরাষ্ট্রমন্ত্রী নিয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রকের এক্ষেত্রে কি ভূমিকা নিয়েও রাজ্যপালের সঙ্গে শাহের আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যপালের পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ফোন করেছেন অমিত শাহ। এমনটাই শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
বলে রাখা প্রয়োজন, দুপুর থেকে ফের বিক্ষোভ অশান্তি ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব়্যাফ নামাতে হয়েছে। এই ঘটনার এনআইএ তদন্ত দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এবং পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে হাওড়ায় কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শান্তি না ফিরলে আবার এলাকায় আসবেন বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications