বাংলায় মোদী সরকারকে আনলেই নয়া ‘তোফা’! ‘পোড়া ট্রান্সফর্মার সরকার’কে খোঁচা শাহের

বাংলায় মমতার সরকার এবং তৃণমূলকে সিন্ডিকেট খোঁচায় বিদ্ধ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি তৃণমূলকে নিশানা করে বলেন, সিন্ডিকেটের অর্ধেক টাকা তৃণমূল নেতাদের পকেটে ঢোকে।

বাংলায় মমতার সরকার এবং তৃণমূলকে সিন্ডিকেট খোঁচায় বিদ্ধ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি তৃণমূলকে নিশানা করে বলেন, সিন্ডিকেটের অর্ধেক টাকা তৃণমূল নেতাদের পকেটে ঢোকে। তাই তিনি শুধু একবার তৃণমূল সরকারকে উপড়ে ফেলে রাজ্যে পদ্ম ফোটানোর বার্তা দেন। তাহলেই সুদিন ফিরবে বাংলায়।

বাংলায় মোদী সরকার এলেই নয়া ‘তোফা’! ‘ট্রান্সফর্মার সরকার’কে খোঁচা অমিতের

অমিত শাহ বলেন, বাংলায় মমতার সরকারকে হটিয়ে মোদী সরকার ক্ষমতায় এলে আর কাউকে সিন্ডিকেট ট্যাক্স দিতে হবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, ১৬ রাজ্যে বিজেপি ক্ষমতায়, কোথাও সিন্ডিকেট ট্যাক্স নেই। কিন্তু বাংলায় রাশি রাশি সিন্ডিকেট ট্যাক্স গুনতে হয়। আর সেই সিন্ডিকেট ট্যাক্সের টাকায় পকেট ভর্তি হয় তৃণমূল নেতাদের।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এসে সিন্ডিকেট খোঁচায় বিদ্ধ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। বলেছিলেন, মমতার সরকার সিন্ডিকেটের সরকার। এবার সেই একই বাণ ছেড়ে গেলেন অমিত শাহ। দিলেন বিজেপিশাসিত রাজ্যের উদাহরণ। তাই এবার মমতার পোটা ট্রান্সফরমার সরকারকে উপড়ে ফেলার ডাক দেন তিনি।

হুঁশিয়ারি দিয়ে যান, ২০১৯ লোকসভা নির্বাচনে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে জবাব বুঝে নেব। বাংলার মানুষের উদ্দেশ্যে বলেন, কেউ পঞ্চায়েতের ভুল করবেন না, লোকসভায় তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিন। পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস হয়েছে, এবার স্বচ্ছ নির্বাচন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+