বাংলার গৌরব রক্ষা করতে ভোট দিন, টুইট বার্তা অমিতের, কোভিড সতর্কতা মেনে ভোটদানের আহ্বান নাড্ডার

বাংলার গৌরব রক্ষা করতে ভোট দিন, টুইট বার্তা অমিতের, কোভিড সতর্কতা মেনে ভোটদানের আহ্বান নাড্ডার

বাংলার ভোট নিয়ে তৎপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সকাল থেকেই একের পর এক টুইট করে চলেছেন বিজেপি নেতারা। অমিত শাহ বাংলার ভোটারদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। টুইটে অমিত শাহ লিখেছেন ভোট দিন বাংলার গৌরব রক্ষার জন্য। অন্যগিকে আবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা টুইটে লিখেছেন কোভিড বিধি মেনে সতর্ক হয়ে ভোট দিন ভোটাররা।

প্রথম দফার ভোট

প্রথম দফার ভোট

প্রথম দফার ভোট গ্রহন শুরু হয়েছে বাংলায়। ৫ জেলার ৩০টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার কয়েকটি বিধানসভা কেন্দ্রে চলছে ভোট গ্রহন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ভোট গ্রহন পর্ব। কেশিয়াড়িতে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। এদিকে আবার শালবনিতে সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনা ঘটেছে।

অমিত শাহের টুইট

অমিত শাহের টুইট

অমিত শাহ বাংলার ভোটারদের জন্য টুইট করেছেন।টুইটে তিনি লিখেছেন বাংলার গৌরব ফিরিয়ে আনতে ভোট দিন। ভয় না পেয়ে সকলে বাড়ি থেকে বেরিয়ে ভোট দিন। স্বতোঃস্ফূর্ত ভোটদানই একমাত্র বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনতে পারে বলে টুইটে লিখেছেন বিজেপির চাণক্য অমিত শাহ। প্রথম থেকেই বাংলার ভোট নিয়ে তৎপর কমিশন। কমিশন শাহের গাইড লাইনে চলছে বলে অভিযোগ করেছে।

জেপি নাড্ডার টুইট

জেপি নাড্ডার টুইট

বাংলার ভোট নিয়ে টুইট করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। তিনি বাংলার ভোটারদের কোভিড বিধি মেনে সতর্ক হয়ে ভোট দেওয়ার কথা লিখেছেন টুইটে। আপনার ভোটই বাংলার ভবিষ্যৎ লিখবে। তাই বুথে গিয়ে ভোটদানের আহ্বান জানিয়েছেন তিনি। প্রথম দফার ভোটে কেশিয়াড়িতে বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়েছে। এই নিয়ে কমিশন রিপোর্ট তলব করেছে।

মোদীর বার্তা

মোদীর বার্তা

প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর থেকেই বাংলার ভোটারদের ভোটদানের আহ্বান জানিয়েছেন। সকাল সকাল টুইটে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন বাংলার গৌরবের কথা ভেবে ভোট দিন। স্বতোঃস্ফূর্ত ভোট দানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বাংলাদেশে হরিচাঁদ ঠাকুরের জন্মভিঁটেতে যাবেন। তাঁর সঙ্গে থাকবেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+