জন্মের পরেই বাংলার শিশু পিছু ঋণ কত বললেন অমিত, সরকার ফেলতে দিলেন ফোন নম্বর
জন্মের পরেই বাংলার শিশু পিছু ঋণ কত বললেন অমিত, সরকার ফেলতে দিলেন ফোন নম্বর
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করতে গিয়ে অমিত শাহের মুখে উঠে এল পূর্বতন বাম সরকারের কথা। মমতার সরকারের ওপর বাড়তে থাকা ঋণ নিয়েও এদিন কড়া সমালোচনা করেন অমিত শাহ। এদিনের সভার একেবারের শেষে অমিত শাহ একটি ফোনও নম্বর উল্লেখ করে তাতে মিসড কল দিতে বলেন তিনি।

বাংলার ঋণের পরিমাণ উল্লেখ
অমিত শাহ এদিন শহিদ মিনারের সভায় বলেন, বাম সরকার যাওয়ার সময় বাংলার ঋণ ছিল ১ লক্ষ ৯১ হাজার কোটি টাকা। আর বর্তমানে সেই ঋণ গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৭৫ হাজার কোটি টাকায়।

জন্মের পরেই শিশুর মাথার ওপর ঋণ
অমিত শাহ বলেন, বাংলায় শিশু জন্ম নিলেই তাঁর মাথার ওপর ঋণের পরিমাণ এখন ৪০ হাজার টাকা।

বাংলা পিছচ্ছে, অভিযোগ অমিত শাহের
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ বাংলা ক্রমশ পিছিয়ে পড়ছে। মোদী সরকার কৃষকদের ৬ হাজার টাকা করে সাহায্য করতে চাইলেও রাজ্য সরকার তাতে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ফোনে মিসড কলে পড়বে সরকার
এদিন অমিত শাহ 9727294294-এই ফোন নম্বরের উল্লেখ করেন। তিনি মঞ্চে উপস্থিত সবাইকে এবং শহিদ মিনারে যাওয়া সবাইকে এই ফোন নম্বরে মিসড কল দিতে বলেন। এক সময় তিনি বলেন এই ফোন নম্বরেই নাগরিকত্ব হয়ে যাবে। পাশাপাশি তাঁকে বলতে শোনা যায় এই ফোন নম্বরে মিসড কল দিলে বাংলার সরকার পড়ে যাবে।












Click it and Unblock the Notifications