মমতার মন্ত্রীর পাশেই প্রতারক মেহুল চোকসহি! একাধিক বিস্ফোরক ছবি প্রকাশ বিজেপির
নীরব মোদী, মেহুল চোকসহিকে নিয়ে এবার পাল্টা আক্রমণে নামল রাজ্য বিজেপি। বিষয়টি নিয়ে টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি। ২০১৭-তে মুম্বইয়ে বেঙ্গল বিজনেস সামিট-এ অমিত মিত্রের সঙ্গেই দেখা গিয়েছিল মেহুলকে।
নীরব মোদী এবং মেহুল চোকসহিকে নিয়ে এবার পাল্টা আক্রমণে নামল রাজ্য বিজেপি। বিষয়টি নিয়ে টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ২০১৭-তে মুম্বইয়ে বেঙ্গল বিজনেস সামিট-এ অমিত মিত্রের সঙ্গেই দেখা গিয়েছিল মেহুলকে।

পিএনবি-র প্রতারণা কাণ্ডে নীরব মোদী এবং মেহুল চোকসহিকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কড়া আক্রমণে নেমেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা হিসেবেই এবার আক্রমণে রাজ্য বিজেপি। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে একাধিক ছবি প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। ছবিগুলিতে অমিত মিত্রের সঙ্গে মেহুল চোকসহিকে দেখা গিয়েছে। ছবিগুলি তোলা মুম্বইয়ে। ২০১৭-র ৪ জুলাই মুম্বইয়ে বেঙ্গল বিজনেস সামিটে অনেকটা সময়ই অমিত মিত্রের পাশাপাশি দেখা গিয়েছে মেহুল চোকসহিকে। ছবিতে অমিত মিত্রের সঙ্গে মেহুল চোকসহির সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিজেপির তরফে।
1.1Wht would Didi's comments now be on these pictures?How will Amit Babu react to them?Wht will the so called leaders of TMC have to say to the camaraderie & closeness that was evident between Amit Mitra & Mehul Chokshi during Bengal Business Summit organised in Mumbai on 4/07/17 pic.twitter.com/rTT6Vzou7t
— Dilip Ghosh (@DilipGhoshBJP) February 18, 2018

টুইটে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বদানকারী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহুল চোকসহি। ফলে মেহুল চোকসহি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত মিত্রের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
1.2 ..under the leadership of Mamata Banerjee where Mehul Choksi was a special invitee to the event? He was seen interacting with Amit Mitra very closely. Does this mean that Mehul Choksi, Didi and Amit Babu share a special relationship and that he is Amit Babu's confidante?
— Dilip Ghosh (@DilipGhoshBJP) February 18, 2018
এই ছবির প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উচিত বিষয়টি নিয়ে চিঠি লেখা থেকে বিরত হওয়া, এমনই উপদেশ দেওয়া হয়েছে দিলীপ ঘোষের করা টুইটে।
1.3 ...Suggest it would be best for Paschim Banga-CM to refrain from writing too many letters on the matter just now. Isn't it!!!
— Dilip Ghosh (@DilipGhoshBJP) February 18, 2018












Click it and Unblock the Notifications