অর্থমন্ত্রীর পদ থেকে বিদায় আসন্ন অমিত মিত্রের! বিকল্প নাম নিয়ে জল্পনা শুরু
অর্থমন্ত্রীর পদ থেকে বিদায় আসন্ন অমিত মিত্রের! বিকল্প নাম নিয়ে জল্পনা শুরু
২০১১-য় পরিবর্তনের সরকারে অর্থমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন অমিত মিত্র। ২০২১-এ ভোটে না জিতেও তিনি অর্থমন্ত্রী হয়েছেন। কিন্তু এবার তাঁর ১০ বছরের ইনিংস শেষ হয়ে যেতে পারে। কেননা আর ভোটে দাঁড়াবেন না তিনি। ফলে নভেম্বরে তাঁর ছ-মাসের মেয়াদ শেষ হওয়ার পর বিদায় জানাতে হবে দফতরকে।

মন্ত্রিত্ব থেকে অবসর নেবেন অমিত!
শারীরিক কারণে আর ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি তা জানিয়েও দিয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, মন্ত্রিত্ব থেকে অবসর নেওয়ার পর অমিত মিত্র বিদেশে মেয়ের কাছে কিছু দিন থাকার পরিকল্পনা করছেন।

অর্থমন্ত্রী থাকা আর সম্ভব হচ্ছে না
অমিত মিত্র যদি অর্থমন্ত্রীর পদ থেকে সরে যান, তবে সেটা মুখ্যমন্ত্রীর কাছে বড় চ্যালেঞ্জ হবে। অমিত মিত্র এই সিদ্ধান্ত যে হঠাৎ করে নিয়েছেন তা বলা যাবে না। কারণ এবার তিনি বিধানসভা নির্বাচনে লড়েননি। তখনই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন, অর্থমন্ত্রী থাকা আর সম্ভব হচ্ছে না শারীরিক অসুস্থতার কারণে।

ছ-মাস অর্থমন্ত্রীর দায়িত্বে মমতার অনুরোধে
মমতা তাঁকে অনুরোধ করেছিলেন, ২০১১ সাল থেকে আপনি তৃণমূল সরকারে রয়েছেন। অর্থমন্ত্রীর পদে আপনাকে ছাড়া বিকল্প কাউকেই ভাবিনি। তাই ভোটে জেতার পর অন্তত ছ-মাস আপনি এই পদে থাকুন। তাই মুখ্যমন্ত্রীর অনুরোধে নির্বাচিত না হয়েও তিনি ছ-মাস অর্থমন্ত্রীর দায়িত্ব সামলচ্ছেন।

অমিত মিত্রের বিকল্প, কী ভাবছেন মমতা
এই পরিস্থিতিতে এখন প্রশ্ন, অমিত মিত্রের স্থলাভিষিক্ত হবেন কে। মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের হাতে এই দফতর রাখবেন, নাকি অন্য কারও নাম তিনি ভাবছেন। আবার এমন ভাবনাও রয়েছে, অমিত মিত্র মন্ত্রী না থাকলেও তাঁকে অর্থ দফতরের উপদেষ্টা পদে রাখা যায় কি না। বিকল্প ভাবনায় অভিজ্ঞ অফিসারদের নির্দিষ্ট ব্যবস্থা তৈরি করার কথা ভাবা হচ্ছে। পাশাপাশি মঞ্চ তৈরির পরিকল্পনা হচ্ছে অর্থনীতিবিদদের মতামত ও পরামর্শ নেওয়ার জন্য।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications