করোনা আতঙ্কের মধ্যেই কোচবিহারে প্লাস্টিকের ডিম নিয়ে চাঞ্চল্য
করোনা আতঙ্কের মধ্যেই কোচবিহারে প্লাস্টিকের ডিম নিয়ে চাঞ্চল্য
একদিকে যখন করোনার আতঙ্ক মানুষ দিশেহারা। সেই সময় উদ্ধার হল কোচবিহার শহরে প্লাস্টিকের ডিম। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

বুধবার কোচবিহার শহরের ১২ নম্বর ওয়ার্ডের গোলাপতলা এলাকার একটি বাড়িতে থেকে প্লাস্টিকের ডিম উদ্ধার হয়। একই সময় চাকীরবাজার এলাকার একটি দোকান থেকে বাড়িতে খাবার জন্য ৮ টি ডিম নিয়ে আসেন এক মহিলা। পরে জানতে পারে ওই ডিম গুলি প্লাস্টিকের।
দেখার পর ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। রান্না করতে যাওয়ার সময় মহুয়া সরকার নামে ওই গৃহ বধূ বুঝতে পারে ডিম গুলি প্লাস্টিকের ডিম। প্রশাসনের পক্ষ থেকে খবর পেয়ে ওই দোকানে হানা দিয়ে অন্যন ডিম গুলো বাজেয়াপ্ত করে ।
এরপর গৃহবধূ ডিম গুলি প্লাস্টিকের বলে সন্দেহ প্রকাশ করেন। যদিও ওই ডিম নিয়ে আসা হয় পৌরসভায় পরীক্ষার জন্য। এবিষয়ে কোচবিহার পৌরসভার ফুড সেফটি অফিসার বিশ্বজিৎ রায় জানান,ওই ডিম পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে। একই সাথে ওই দোকানের অন্যান্য ডিম গুলো বাজেয়াপ্ত করা হয়। প্রাথমিক তদন্তে ওই ডিম গুলি যে প্লাস্টিকেরই তা স্বীকার করেন তিনি। যদিও এ বিষয়ে চাকীর মোড়ের ওই দোকানের মালিক বলেন, আমরা পাইকারের থেকে দোকানের বিক্রির জন্য কিছু ডিম নিয়ে আসি। তার মধ্যে প্লাস্টিকের ডিম ছিল কি না এবিষয়ে আমাদের কিছু জানা নেই। তবে বিষয়টি নিয়ে আমরাও উদ্বিগ্ন। এ ব্যাপারে পাইকারী বিক্রেতার সাথে কথা বলব।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications