করোনা হটস্পট বিধাননগর, লকডাউন উপেক্ষা করে কেনাকাটায় ভিড়, একাধিক বাজার বন্ধের সিদ্ধান্ত
করোনা হটস্পট বিধাননগর, লকডাউন উপেক্ষা করে কেনাকাটায় ভিড়, একাধিক বাজার বন্ধের সিদ্ধান্ত
করোনা ভাইরাসের হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে বিধাননগরের একাধিক ওয়ার্ড। লকডাউন কড়া করা হয়েছে সেখানে। অথচ দ্বিতীয় দফার লকডাউন উপেক্ষা করেই বিধাননগরের একাধিক বাজারে ভিড় করতে শুরু করেন বাসিন্দারা। পরিস্থিতি মোকাবিলায় তাই বিধাননগরের তিনটি বাজার পাঁচ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লকডাউন উপেক্ষা
দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণার পরেও বিধাননগরের বাজার গুলিতে ভিড় করে জিনিস কিনতে শুরু করেছেন বাসিন্দারা। জিনিস মজুত করতে হুড়োহুড়ি পড়ে গিয়েছে বিধাননগরের একাধিক এলাকার বাজারে। ভিড় সামাল দিতে হিমসিম খাচ্ছেন ব্যবসায়ীরা। করোনা সংক্রমণের আশঙ্কায় ভুগছেন ব্যবসায়ীরা।

বন্ধ হল বাজার
করোনা সংক্রমণ রুখতে শেষে বিধাননগরের একাধিক বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাজার কমিটিগুলি। বিধাননগরের ২১ নম্বর ওয়ার্ডের মৃধা মার্কট, নতুন বাজার, সুপার মার্কেট আগামী ৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজার কমিটিগুলি। কমিটির সদস্যরা জানিয়েছেন পুলিস ব্যারিকেড দিয়ে দিলেও ভিড় সামলানো যাচ্ছে না। লোকে জিনিস মজুত করার হুড়োহুড়ি শুরু করে দিয়েছে।

বন্ধ জগৎপুর এবং জ্যাংরা বাজারও
এদিকে বিধাননগরের ২০ নম্বর ওয়ার্ডেক জগৎপুর বাজার থেকে বারাসত, দমদম, বাগুইআটির বিস্তির্ণ এলাকার বাসিন্দারা বাজার করতে আসতে শুরু করেছেন। বাজার খোলা রাখার সময়সীমা বাড়লেও ভিড় সামলানো যাচ্ছে না বলে জানিয়েছেন বাজার কমিটির সদস্যরা। সেকারণে আগামী ৪ দিন জগৎপুর বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে জ্যাংরা বাজারেও একই ভাবে ভিড় বাড়ছে সেকারণে সেই বাজারও আগামী ৫দিন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications