করোনা আবহে উত্তপ্ত বাসন্তী, রাজনৈতিক সংঘর্ষে নিহত এক তৃণমূলকর্মী, আহত ১২
করোনা আবহে উত্তপ্ত বাসন্তী, রাজনৈতিক সংঘর্ষে নিহত এক তৃণমূলকর্মী, আহত ১২
করোনা সংকটের মধ্যে পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক সংঘর্ষ। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তিতে উত্তেজনা ছড়ায়। দুই গোষ্ঠার সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। চলে গুলি বোমা। গুলিতে মারা গিয়েছে এক তৃণমূলকর্মী। আহত হয়েছেন ১২ জন। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষেই এই ঘটনা বলে দাবি করেছেন গ্রামবাসীরা।

তৃণমূল যুব সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মূল সংগঠনের নেতাকর্মীদের বিবাদ চলছিল গত কয়েকদিন ধরেই। বুধবার ভোরে ফুলমালঞ্চ এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চরমে ওঠে। অভিযোগ যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা গুলি চালাতে শুরু করে। নবীন আলি মোল্লা নামে এক তৃণমূল কর্মীর শরীর ফঁুড়ে বেরিয়ে যায় গুলি। এই নিয়ে উত্তেজনা চরমে ওঠা। সংঘর্ষে দুই গোষ্ঠীর ১২ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েকদিন আগেই জেলা স্তরের নেতাদের সংগঠন নিয়ে কড়া বার্তা দিয়েছেন দলনেত্রী। সামনেই বিধানসভা ভোট, তার আগে সংগঠনকে শক্তিশালী করতে বার্তা দিয়েছেন দলনেত্রী। বেঁধে দিয়েছেন দায়িত্ব। কোনও রকম শৃঙ্খলা ভঙ্গ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications