হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, এরই মধ্যে আসছে ২০০ স্পেশাল ট্রেন, মাথাব্যথা বাড়ছে মমতা সরকারের
হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, এরই মধ্যে আসছে ২০০ স্পেশাল ট্রেন, মাথাব্যথা বাড়ছে মমতা সরকারের
করোনা সংক্রমণ যখন হু হু করে বাড়ছে। এরই মধ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসছে ২০০টি ট্রেন। ১ জুন ট্রেনগুলি পৌঁছবে কলকাতায়। সেটাই এখন মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের। পরিযায়ী শ্রমিকদের নিয়ে এই ট্রেনগুলি পৌঁছনোর পর কীভাবে সামাল দেওয়া হবে তা নিয়েই এখন চিন্তা বাড়ছে।

আসছে ২০০টি ট্রেন
করোনা সংক্রমণ যখন রাজ্যে হু হু করে বেড়ে চলেছে তখন ২০০টি পরিযায়ী শ্রমিক ট্রেন আসছে কলকাতা। তাতে আরও ঘুম উড়েছে রাজ্য সরকারের। পুরোটাই অপরিকল্পিত বলে অভিযোগ করা হয়েছে। কারণ এই ২০০টি ট্রেন আসার কোনও আগাম খবর রাজ্য সরকারকে দেওয়া হয়নি। ১ জুন ট্রেনগুলি হাওড়া স্টেশনে পৌঁছবে।

স্বরাষ্ট্রমন্ত্রকে কথা মুখ্যসচিবের
২০০টি ট্রেন পাঠানো হচ্ছে রাজ্যে এই খবর পাওয়ার পরেই মন্ত্রিসভার সচিব রাজীব গৌবার সঙ্গে যোগাযোগ করেন মুখ্যসচিব রাজীব সিনহা। সেখানে তিনি এক দিনে রাজ্যে ৩৪৪ জন সংক্রামিত হয়েছে বলে জানান। এদিকে পরিস্থিতি মোকািবলায় মুখ্যমন্ত্রী সব জেলার প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।

জেলায় বাড়ছে সংক্রমণ
এদিকে জেলায় জেলায় করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে পরিযায়ী শ্রমিকরা আসার জেরে। শুধুমাত্র কলকাতাতে একদিনে সংক্রািমত হয়েছেন ৮৭ জন। উত্তর ২৪ পরগনায় ৪৯ জন। হাওড়ায় ৫৫ জন করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন। উত্তর দিনাজপুর, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ার নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়েছে।

শ্রমিক ট্রেন নিয়ে তরজা
এদিকে শ্রমিক ট্রেন চালানো নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রেলের তরজা চরমে উঠেছে। রাজ্যের অনুমতি না নিয়েই ট্রেন পাঠিয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications