গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া

রাজ্যের আবহাওয়ায় ফের পরিবর্তনের আভাস মিলছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার হুগলি জেলায় সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে ও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরম ও আর্দ্রতার অস্বস্তির মাঝে তাই অনেকেই এখন বৃষ্টির অপেক্ষায় প্রহর গুনছেন।

আবহাওয়াবিদদের মতে, সিকিম ও উত্তরবঙ্গের ওপর দিয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হয়েছে। তার প্রভাবেই রাজ্যের আবহাওয়ার চরিত্রে বদল দেখা দিয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের আকাশে প্রবেশ করছে। এই পরিস্থিতির জেরেই উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে হুগলি জেলায় এর প্রভাব বেশি পড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

এর আগে আবহাওয়া দপ্তর জানিয়েছিল, সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সোমবার পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি। তবে মঙ্গলবার আকাশ মেঘলা থাকার পাশাপাশি কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের ওপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় থাকায় সেখানকার আবহাওয়াতেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আবহাওয়াবিদদের মতে, এই পরিস্থিতির ফলে রাজ্যের বিভিন্ন অঞ্চলে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে, যা বৃষ্টির সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে কৃষকদের, বিশেষ করে আলু চাষিদের। ফসলের ক্ষতি এড়াতে আগাম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

তবে এই অস্থির আবহাওয়া দীর্ঘস্থায়ী নাও হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবারের পর থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার হতে পারে ও ফের রোদ ঝলমলে আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+