৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ

ভোটার তালিকা থেকে লক্ষাধিক নাম বাদ পড়া নিয়ে রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত। আর এই পরিস্থিতিতেই আজ পশ্চিমবঙ্গে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ শীর্ষ আধিকারিকরা আজ রাতেই কলকাতায় পৌঁছবেন। আগামীকাল অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার টানা বৈঠকের সূচি রয়েছে তাদের।

SIR

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে যে, আগামীকাল সকাল থেকে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের এতে বৈঠক করবেন কমিশনের আধিকারিকরা। তারপর জেলা শাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার এবং নির্বাচনী আধিকারিকদের সাথে ভোট প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক হবে। আগামী মঙ্গলবার আবার রাজ্যের মুখ্যসচিব এবং ডিরেক্টর জেনারেল অব পুলিশ-সহ শীর্ষ প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার।

আবার এরই মধ্যে ভোটার তালিকা সংশোধন নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকা অনুসারে, প্রায় ৬৩ লক্ষ ৬৬ হাজারেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। এইসংগে আরও প্রায় ৬০ লক্ষের বেশি নাম এখনও 'বিবেচনাধীন' অবস্থায় রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর যে, এই তালিকার একটি অংশ ইতিমধ্যেই যাচাই করা হয়েছে। যার মধ্যে কিছু নাম বৈধ এবং কিছু নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই সমস্যাতেই ধর্মতলায় ধর্নায় বসেছেন মমতা ব্যানার্জী। তৃণমূলের অভিযোগ যে, বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে আবার কমিশনের দাবি যে, SIR পদ্ধতির মাধ্যমে শুধুমাত্র যোগ্য ভোটারদের তালিকা নিশ্চিত করাই হল তাদের লক্ষ্য।

অন্যদিকে, বিভিন্ন এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ৫০০-র বেশি জুডিশিয়াল অফিসার 'বিবেচনাধীন' অবস্থায় থাকা নামগুলি যাচাইয়ের কাজে যুক্ত রয়েছেন। জানা গিয়েছে যে, আরও প্রায় ২০০ আধিকারিক এই প্রক্রিয়ায় যোগ দিতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+