করোনা পরিস্থিতির মধ্যেই জেলা সফরে মুখ্যমন্ত্রী, সোমবারেই উত্তরবঙ্গে মমতা

করোনা পরিস্থিতির মধ্যেই জেলা সফরে মুখ্যমন্ত্রী, সোমবারেই উত্তরবঙ্গে মমতা

করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেই জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারেই তিনি রওনা হয়ে যাবেন উত্তরবঙ্গের পথে। করোনা পরিস্থিতি তৈরি হওয়ার আগে শেষবার মার্চ মাসে মালদহ এবং কালিয়াগঞ্জ সফরে গিয়েছিলেন তিনি। তারপর প্রায় ৬ মাস পরে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

করোনা পরিস্থিতির মধ্যেই জেলা সফরে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে পাঁচটি জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। সোমবার শিলিগুড়ি পৌঁছনোর পর ২২ তারিখ অর্থাৎ মঙ্গলবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন। ২৩ সেপ্টেম্বর দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তিনি।

উত্তরবঙ্গে বিজেপি শক্তি বৃদ্ধি করছে। এগিয়ে আসছে বিধানসভা ভোট তাই কোনও ভাবেই উত্তরবঙ্গকে ভুললে চলবে না। করোনা ধাক্কার কারণে দীর্ঘ ৬ মাস জনসংযোগে ঘাটতি হয়েছে। এবার আর দেরি করতে চাইছেন না মমতা। কারণ বিজেপি আগেই কোমড় বেঁধে নেমে পড়েছে ময়দানে। উত্তরবঙ্গ সফর দিয়েই জেলা জেলায় ভোট প্রস্তুতি জোরদার করার সূচনা করবেন মমতা এমনই মনে করছে রাজনৈতিক মহল। কারণ পুজো কাটলেও ভোটের ঢাকে কাঠি পড়ে যাবে।

তার জন্য আগেই দক্ষিণ বঙ্গের একাধিক জেলার প্রশাসনিক অধিকারিকদের নিয়ে বৈঠক সেরে ফেলেছেন তিনি। সব জেলাকেই কাজ শেষ করার উপর জোর দিয়েছেন তিনি। করোনার অজুহাতে উন্নয়নের কোনও কাজ ফেলে রাখা যাবে না বলে প্রশাসনিক আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+