বাংলায় করোনা আতঙ্কের মধ্যে ৯২ হাজার মানুষের শরীরে কী দেখা দিচ্ছে! চরমে উদ্বেগ

গবেষকরা আগেই সন্দেহ করেছেন যে পশ্চিমবঙ্গে করোনার আক্রমণের ঘরানা খানিকটা আলাদা। রাজ্যে করোনার বিরল মিউটেশন হচ্ছে বলেও সন্দেহ রয়েছে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের ৯২ হাজার মানুষকে নিয়ে উদ্বেগ বাড়ছে। এর নেপথ্যে কোন কারণ দেখে নেওয়া যাক।

অশনি সংকেত!

অশনি সংকেত!

গোটা পশ্চিমবঙ্গে করোনা আক্রমণের মাঝেই ৯২ হাজার এমন মানুষকে চিহ্নিত করা গিয়েছে,যাঁদের ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ রয়েছে., আর বাকি ৮৭০ জনের মধ্যে শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিতে শুরু করেছে। যা করোনা আক্রান্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অশনি সংকেত বলে মনে করা হচ্ছে।

৫.৫ কোটি বাড়িতে তল্লাশি হয়েছে

৫.৫ কোটি বাড়িতে তল্লাশি হয়েছে

পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে , রাজ্য়ের প্রায় ৫.৫ কোটি বাড়িতে করোনা টেস্টিং হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে দেখা হয়েছে শ্বাসকষ্টজনিত সমস্যা ও ইনফ্লুয়েঞ্জার উপসর্গ কাদের মধ্যে রয়েছে। যদিও বিরোধীদের দাবি, কলকাতার আশপাশে এই বাড়ি বাড়ি গিয়ে চেক আপ অল্প হলেও, জেলায় তা হচ্ছে না। ফলে পরিসংখ্যান নিয়ে বিভ্রান্তি রয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের দাবি

পশ্চিমবঙ্গ সরকারের দাবি

পশ্চিমবঙ্গ সরকার বলছে ৬০ হাজার আশা কর্মী নিয়ে এই চেক আপ , আগামী দিনে বাংলাকে করোনার সঙ্গে লড়তে সাহায্য করবে। এই ৯২ হাজার মানুষ ও ৮৭২ জনকে আলাদা করে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।আর এভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বার্তা দিচ্ছে রাজ্য সরকার।

বাংলার পরিস্থিতি কেমন?

বাংলার পরিস্থিতি কেমন?

১৪৫৬ জন করোনার জেরে বাংলায় আক্রান্ত। গতকালই রাজ্যসরকার জানিয়েছে ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে ১১২ জনের দেহে মিলেছে করোনার চিহ্ন। ৭২ জনের মৃত্যু হয়েছে এপর্যন্ত। এমন পরিস্থিতিতে রাজ্যসরকার কোন কোন পদক্ষেপ নেয় , সেদিকে তাকিয়ে সকলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+