CAA প্রতিবাদের আবহে মমতার গড়ে আজ জেপি নাড্ডা! বিজেপির মহামিছিল ঘিরে চড়ছে পারদ

CAA প্রতিবাদের আবহে মমতার গড়ে আজ জেপি নাড্ডা! বিজেপির মহামিছিল ঘিরে চড়ছে পারদ

নাগরিকত্ব ইস্যুতে গোটা দেশে চলছে প্রবল প্রতিবাদ। কলকাতাতেও সেই প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে। এদিন যাদবপুরে রাজ্যপালকে ঘেরাও করে সিএএ নিয়ে দিল্লিতে পড়ুয়াদের সঙ্গে পুলিশের খন্ডযুদ্ধের প্রতিবাদ জানান পড়ুয়ারা। আর এমন উত্তপ্ত আবহেই কলকাতায় এদিন মহা মিছিল হল বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডাকে ঘিরে।

'মানুষের সমাগম বলে দিচ্ছে বিজেপির সঙ্গে রয়েছে মানুষ'

এদিন বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতিকে বিমানবন্দর থেকে গ্রহণ করে বিজেপির রাজ্য নেতৃত্ব। এরপরই কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু করে এই মিছিল এগিয়ে যেতে থাকে শ্যামবাজারের দিকে। আর মিছিলে বিপুল জনসমাগম দেখে জেপি নাড্ডা জানান, 'এই বিপুল মানুষের ভিড়ই বলে দিচ্ছে যে নাগরিকত্ব ইস্যুতে মানুষ আমাদের সঙ্গে রয়েছে।'

জন সমাারোহে জেপি নাড্ডা

এদিন বিজেপির তরফে ব্যাপক জনসমাগম দেখা যায় কলকাতার রাস্তায়। এদিন বিজেপির প্রথম সারির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির তাবড় নেতারা। ছিলেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ, ছিলেন কৈলাস বিজয়বর্গীয়,ছিলেন মুকুল রায়, রাহুল সিনহা, কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী সহ অনেকেই।

পদযাত্রায় ভারতী- মুকুল একসঙ্গে

এদিন বিজেপির মিছিলে পদযাত্রায় মুকুল রায়ের সঙ্গে দেখা যায় ভারতী ঘোষ সহ একাধিক নেত্রীকে। প্রসঙ্গত, নাগরিকত্ব ইস্যুতে দেশ জুড়ে প্রতিবাদের পাশপাশি বাংলার বিভিন্ন অংশেই তুমুল অশান্তি দেখা যায়। এরপর বিজেপির এই মিছিল রীতিমতো প্রাসঙ্গিক হয়ে পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+