অমানবিকতার ছবি! রোগীকে রাস্তায় ফেলে পালানোর চেষ্টা অ্যাম্বুলেন্স চালকের
অমানবিকতার ছবি! রোগীকে রাস্তায় ফেলে পালানোর চেষ্টা অ্যাম্বুলেন্স চালকের
করোনার প্রাদুর্ভাব বাড়ার সাথে সাথে এক শ্রেণীর মানুষ আরও অসহায় হয়ে পড়ছে। পাশাপাশি, মানুষ হয়ে উঠছে অন্য মানুষের প্রতি নির্ভরশীল। চলছে দ্বিতীয় দফার লকডাউন। থমকেছে রেল, বাস থেকে শুরু করে সমস্ত যাত্রী পরিবাহী যানবাহনের চাকাও। অথচ পাল্লা দিয়ে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। রোগীদের তাই একটাই ভরসা অ্যাম্বুলেন্স। কিন্তু এবার খোদ কলকাতাতেও নজরে এল অমানবিকতার স্পষ্ট ছবি। ফের অ্যাম্বুল্যান্স থেকে মাঝপথে রোগীকে নামিয়ে চম্পট দিতে গিয়ে ধরা পড়লেন এক অ্যাম্বুল্যান্স চালক।

রোগীকে রাস্তায় নামিয়ে চম্পট দেওয়ার চেষ্টা অ্যাম্বুল্যান্স চালকের
খোদ দক্ষিণ কলকাতায় ঘটে গেল এই ঘটনা। অসুস্থ রোগীকে রাস্তায় নামিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করলেন অ্যাম্বুল্যান্স চালক। যদিও, প্রত্যক্ষদর্শীদের চাপে পুনরায় ওই রোগীকে গাড়িতে তুলতে বাধ্য হন চালক। গোটা বিষয়টাই নিকটস্থ নেতাজীনগর থানায় জানান স্থানীয় বাসীন্দারা।

রোগীর অসহায়তার সুযোগে চালকের অমানবিক রূপ
সূত্রের খবর, বাঙুর হাসপাতাল থেকে বেহালার বাসীন্দা সিদ্ধার্থ চট্টোপাধ্যায় নামক এক ব্যক্তিকে নেতাজী নগরে তার আত্মীয়ের বাড়ি রাখতে যায় অ্যাম্বুল্যান্সটি। সেখানে কিছু সমস্যার কারণে, সিদ্ধার্থ বাবু আত্মীয়ের বাড়ি থাকতে পারেননি। ফলত অ্যাম্বুল্যান্সটি পুনরায় তাকে নিয়ে ফিরতে বাধ্য হয়। এমতাবস্থায়, মাঝপথেই চালক রোগীকে ফুটপাথে নামিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ।

করোনা আতঙ্কে তবে কি হারাচ্ছে মানবিকতা?
জানা যাচ্ছে, কোমড়ের সমস্যা নিয়ে এমআর বাঙুর হাসপাতালে ভরতি হয়েছিলেন সিদ্ধার্থবাবু। বর্তমানে ওই হাসপাতালে মূলত করোনার চিকিত্সা চলছে বলে তাঁকে অন্য হাসপাতালে নিয়ে যেতে বলেছিলেন ডাক্তাররা। সেই কারণেই রোগীর দাদার পরামর্শে এদিন ওই ব্যক্তিকে নেতাজিনগর এলাকার এক আত্মীয়ের বাড়ি পাঠানো হচ্ছিল বলে খবর। কিন্তু মাঝপথেই এমন এক ঘটনার মুখে পড়েন সিদ্ধার্থবাবু। তবে কি এভাবেই করোনা আশঙ্কায় মানবিকতা ধুয়ে মুছে যাবে? প্রশ্ন থেকেই যায়।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications