Amartya Sen: হিন্দু রাষ্ট্রের সঙ্গে যুক্ত অভিন্ন দেওয়ানি বিধি! ফের মোদী সরকারকে নিশানায় বিস্ফোরক অমর্ত্য সেন

দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্যোগের তীব্র সমালোচনা করলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)। শান্তিনিকেতনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, এটা একটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। বিষয়টি তিনি বোকা ধারণা বলে মন্তব্য করে হিন্দু রাষ্ট্রের সঙ্গে বিষয়টিকে যুক্ত করেছেন।

প্রবীণ এই অর্থনীতিবিদ (Amartya Sen) বলেছেন, সংবাদ মাধ্যমে তিনি দেখেছেন, বলা হচ্ছে, অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নে বিলম্ব করা উচিত নয়। তাঁর প্রশ্ন এত বোকা জিনিস আসল কোথা থেকে। হাজার হাজার বছর ধরে ভারতবাসীরা অভিন্ন দেওয়ানি বিধি ছাড়াই ছিলেন, আর ভবিষ্যতেও এটা ছাড়াই থাকা যেতে পারে।

Amartya Sen

দেশের অগ্রগতির জন্য হিন্দু রাষ্ট্র একমাত্র বিকল্প হতে পারে না। এইসব প্রশ্নগুলিতে বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে দেখার ব্যাপারে সওয়াল করেছেন তিনি। অমর্ত্য সেন বলেছেন, হিন্দু ধর্মকে অপব্যবহারের চেষ্টা করা হচ্ছে। অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের চেষ্টাকে মানুষের অনেক পার্থক্যের মতো জটিল বিষয়কে জোর করে সরল করার চেষ্টা বলে মন্তব্য করেছেন তিনি।

সাম্প্রতিক সময়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতে সংখ্যালঘুদের অধিকার নিয়ে করা মন্তব্যের প্রেক্ষিতে অমর্ত্য সেন (Amartya Sen) বলেছেন, দেশে শ্রেণি, ধর্ম, লিঙ্গ বৈষম্য রয়েছে। যা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তিনি খুশি যে, ওবামা এব্যাপারে মন্তব্য করেছেন। কিন্তু আমাদের মধ্যে অনেকেই এত সহজে বিষয়টিতে ভারতে পারছেন না।

অমর্ত্য সেন নিজের বাড়ি প্রতীচিতে বিশ্বভারতীর একদল ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলেন। এর পাশাপাশি তিনি বিশ্বভারতী কর্তৃপক্ষের উদ্দেশ্যেও প্রশ্ন করেন। প্রসঙ্গ বর্তমান বিশ্বভারতী কর্তৃপক্ষ জমি নিয়ে বিতর্কে তাঁর পৈত্রিক বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করেছিল বলে অভিযোগ।

অমর্ত্য সেন (Amartya Sen) বলেন, বিশ্বভারতী কর্তৃপক্ষেরে নিজেদেরই প্রশ্ন করা উচিত, কেন তা মানুষ তাদের মনোভাবের বিরুদ্ধে। তাঁর সঙ্গে যেসব ছাত্রছাত্রীরা দেখা করেছিলেন, তাঁরা অমর্ত্য সেনের সঙ্গে দেখা করে তাঁকে দেওয়া উচ্ছেদের নোটিশের বিরুদ্ধে প্রতিবাদ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+