প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, জেড প্লাস ক্যাটাগোরির নিরাপত্তা পেলেন অমর্ত্য সেন

প্রতিশ্রুতি রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নোবেলজয়ী অমর্ত্য সেনকে জেড প্লাস ক্যাটাগোরির নিরাপত্তা দিলেন তিনি

বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে বিরোধ চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে নোবেলজয়ী অর্থনীতি বিদ অমর্ত্য সেনের। অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে রয়েছেন বলে নোটিস ধরিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তারপরেই নোবেলজয়ীকে জমির দলিল তুলে দিয়ে তাঁকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন তিনি। রবিবার জেড প্লাস ক্যাটাগোরির নিরাপত্তা নিয়েই কলকাতায় এলেন অমর্ত্য সেন।

প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, জেড প্লাস ক্যাটাগোরির নিরাপত্তা পেলেন অমর্ত্য সেন

জমি বিতর্ক চরমে উঠেছে অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের। উপাচার্য নোবেলজয়ীকে নোটিস ধরিয়ে দাবি করেছেন লিজের জমি ছাড়াও বেশ কিছুটা জমি দখল করে রয়েছেন তিনি। বিশ্বভারতী চত্ত্বরেই বাড়ি অমর্ত্য সেনের। রবীন্দ্র ভবনের কাছেই প্রতীচী নামে বাড়িটিতে থাকেন অমর্ত্য সেন। ঠাকুরদার আমল থেকেই সেই বাড়িতে বসবাস তাঁদের। এতদিন জমি নিয়ে কোনও প্রশ্নই ওঠেনি। হঠাৎ করেই এবার নোবেলজয়ী শান্তিনিকেতনের বাড়িতে ফিরতেই তাঁকে চিঠি ধরায় বিশ্বভারতী কর্তৃপক্ষ।

প্রথমে অমর্ত্য সেন জানিয়েছিলেন তিনি এই নিয়ে আদালতে যেতে চান না। কিন্তু ক্রমাগত তাঁর উপর চাপ সৃষ্টি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তারপরেই এই বিষয়ে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বীরভূম সফরে গিয়ে সরাসরি চলে যান অমর্ত্য সেনের বাড়িতে। তাঁকে জমির তুলে দেন। তারপরেই তাঁকে জেড প্লাস ক্যাটাগোরির নিরাপত্তা েদওয়ার কথা বলেন তিনি। সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন মুখ্যমন্ত্রী। জেট প্লাস ক্যাটাগোরির নিরাপত্তা নিয়েই তিনি কলকাতা সফরে এসেছেন িতনি।

তবে জমির দাবি ছা়ড়তে নারাজ বিশ্বভারতী কর্তৃপক্ষ। এখনও অমর্ত্য সেনের কাছে জমির দাবি করে চলেছেন উপাচার্য। এরই মধ্যে শোনা গিয়েছে আদালতে জমির মিউটেশনের জন্য আবেদন করেছিলেন অমর্ত্য সেন। সেকারণে তাঁকে আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+