কংগ্রেসের সঙ্গ আর নয়, পঞ্জাব নির্বাচনে বিজেপির সঙ্গে আসন রফা চান অমরিন্দর
কংগ্রেসের সঙ্গে জোড়া লাগার কোনও সম্ভাবনা দেখছেন না পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের। তিনি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুন দল গড়ছেন। সেই দলের সঙ্গে বিজেপি ও অন্যান্য সহযোগী দলগুলির আসম সমঝোতা হতে পারে।
কংগ্রেসের সঙ্গে জোড়া লাগার কোনও সম্ভাবনা দেখছেন না পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের। তিনি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুন দল গড়ছেন। সেই দলের সঙ্গে বিজেপি ও অন্যান্য সহযোগী দলগুলির আসম সমঝোতা হতে পারে। কিন্তু কংগ্রেসের সঙ্গে আলোচনা বা রফার কোনও সম্ভাবনা থাকছে না আর।

কংগ্রেস নয়, আসন ভাগাভাগি চান বিজেপির সঙ্গে
অমরিন্দর সিং জানিয়েছেন, শীঘ্রই তিনি তার নিজস্ব দলের নাম ঘোষণা করবেন এবং শুরু করবেন সংগঠন গড়ার কাজ। কংগ্রেসের একাংশ তাঁর সঙ্গেই রয়েছে। এরপর আসন ভাগাভাগির জন্য বিজেপি, অকালি দল এবং অন্যান্যদের সঙ্গেও আলোচনা করবেন তিনি। মোট কথা কংগ্রেস, আপ এবং অমরিন্দরের নেতৃত্বে তৃতীয়শক্তি এবার লড়বে পঞ্জাব প্রদেশরে বিধানসভা নির্বাচনে

কংগ্রেসের সঙ্গে মধুচন্দ্রিমার সময় শেষ অমরিন্দরের
পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং শনিবার বিধানসভা নির্বাচনের আগে তাঁর নতুন দল গঠনের জন্য কংগ্রেসের সঙ্গে কোনও ধরনের ব্যাক-এন্ড আলোচনার রিপোর্টের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, কংগ্রেসের সঙ্গে মধুচন্দ্রিমার সময় শেষ হয়েছে। এবার নতুন করে ভাবার পালা। নতুন সম্ভাবনা তৈরির পালা।

কংগ্রেসের সঙ্গে আলাপ-আলোচনা শুরু হয়েছে অমরিন্দরের
সম্প্রতি কিছু সিনিয়র কংগ্রেস নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দরর সিংকে দলে রাখতে রাজি করার জন্য উদ্যোগ নিয়েছেন বলে গোপন সূত্রে জানা গিয়েছে। তাঁদের মধ্যে আলাপ-আলোচনাও শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে। কিন্তু তা কতদূর ফলপ্রসূ হল, তা জানা যায়নি। যদিও অমরিন্দর সিং সেই সম্ভাবনা সমূলে উৎখাত করে দিয়েছেন।

কংগ্রেসের সঙ্গে সম্পর্ক জোড়ার কোনও রফা মেলেনি
তিনি বলেন, কংগ্রেসের সঙ্গে আলোচনা শুরু হওয়ার খবর ঠিক নয়। সমঝোতার জন্য সময় শেষ হয়ে গেছে। আমি সোনিয়া গান্ধীর প্রতি তাঁর সমর্থনের জন্য কৃতজ্ঞ। কিন্তু এখন কংগ্রেসে থাকব না। অমরিন্দর সিংয়ের মিডিয়া উপদেষ্টা রাভিন ঠুকরাল তাঁকে উদ্ধৃত করে একথা বলেছেন। তাঁর কথায়, স্পষ্ট হয়ে গিয়েছে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক জোড়ার কোনও রফা মেলেনি আলোচনায়।

কখন বিজেপির সঙ্গে জোটের কথা ভাববেন অমরিন্দর
ঠুরকাল আরও বলেন যে, প্রাক্তন কংগ্রেস নেতা অমরিন্দর সিং শীঘ্রই তাঁর নিজস্ব দল চালু করবেন এবং তাঁর দল পঞ্জাব বিধানসভা নির্বাচনে আসন ভাগাভাগি করে লড়বে বিজেপি, অকালি দল এবং অন্যান্যদের সঙ্গে। সেই আলোচনা বরং শুরু হয়েছে কিছু ক্ষেত্রে। অমরিন্দর সিং বলেন, কৃষকদের সমস্যার সমাধান হয়ে গেলে তিনি বিজেপির সঙ্গে জোটের কথা ভাববেন, তার আগে নয়।

অমরিন্দর সিংয়ের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে বিজেপি
অমরিন্দর সিং বলেন, "আমি শীঘ্রই আমার নিজস্ব দল চালু করব এবং কৃষকদের সমস্যার সমাধান হয়ে গেলে বিজেপি, আকালি দল এবং অন্যদের সঙ্গে জোট করব। বা আসন ভাগাভাগির জন্য আলোচনা করব। আমি পঞ্জাব এবং পঞ্জাবের কৃষকদের স্বার্থে একটি শক্তিশালী যৌথ শক্তি গড়ে তুলতে চাই। ইতিমধ্যে কৃষকদের সমস্যা সমাধানের জন্য অমরিন্দর সিংয়ের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে বিজেপি।












Click it and Unblock the Notifications